Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)
০৮:২৫, ২৪ মে ২০২৬
আপডেট: ০৮:২৭, ২৪ মে ২০২৬
জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)
০৮:২৫, ২৪ মে ২০২৬
আপডেট: ০৮:২৭, ২৪ মে ২০২৬
আরও খবর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে
দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২
রাজধানীর ধানমন্ডিতে ৫তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নলকূপে পানি নয় বের হচ্ছে গ্যাস, আতঙ্কে সিলগালা

জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)
০৮:২৫, ২৪ মে ২০২৬
আপডেট: ০৮:২৭, ২৪ মে ২০২৬
জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)
০৮:২৫, ২৪ মে ২০২৬
আপডেট: ০৮:২৭, ২৪ মে ২০২৬
ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর এলাকায় একটি নলকূপ স্থাপনের পর মাটির নিচ থেকে অনবরত গ্যাসজাতীয় পদার্থ নির্গমন হচ্ছে। ছবি : এনটিভি অনলাইন

ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর এলাকায় একটি নলকূপ স্থাপনের পর মাটির নিচ থেকে অনবরত গ্যাসজাতীয় পদার্থ নির্গমন হচ্ছে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই এলাকার উৎসুক মানুষ সেখানে ভিড় জমাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার পাটোয়ারি বাড়িতে স্থানীয় হাসান নামের এক ব্যক্তি নলকূপ স্থাপনের কাজ গতকাল শনিবার (২৩ মে) শেষ করেন। কাজ শেষ হওয়ার পরপরই হঠাৎ ওই নলকূপ থেকে অস্বাভাবিক গতিতে ও দ্রুতবেগে পানি বের হতে থাকে। একপর্যায়ে পানির সাথে গ্যাস বের হতে থাকলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টিউবওয়েলের মালিক হাসান জানান, ঘটনাটি তাৎক্ষণিকভাবে তিনি কোরাইশ মুন্সি পুলিশ ফাঁড়ি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। খবর পেয়ে প্রশাসনের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে নলকূপটি সাময়িকভাবে সিলগালা করে দেন। হাসান আরও জানান, রাতেও ম্যাচ বা কোনো আগুনের সংস্পর্শ পেলেই নলকূপের মুখে আগুন জ্বলে উঠছে।

স্থানীয়দের ধারণা, এই এলাকায় ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের বড় কোনো মজুদ থাকতে পারে অথবা এটি সাধারণ মিথেন গ্যাসও হতে পারে। তবে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফেনী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আবুল হোসেন জানান, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তারা পৌঁছানোর আগেই সেখানে জ্বলে ওঠা আগুন নিভে যায়। অধিকতর নিরাপত্তা ও তদন্তের স্বার্থে তারা বর্তমানে স্থানটি চিহ্নিত করে ঘেরাও করে রেখেছেন।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম জানান, বিষয়টি নিশ্চিত হতে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট গ্যাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। নলকূপটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।

ফেনী নলকূপ গ্যাস আগুন

সংশ্লিষ্ট সংবাদ: ফেনী

০৯ জুন ২০২৬
এনটিভির সাবেক ফেনী প্রতিনিধি ওছমান হারুন আর নেই
১০ মে ২০২৬
ফেনীর ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে টহল জোরদার
১০ মে ২০২৬
৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
  2. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  5. ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
  6. সংসদে ‘অরুচিকর ভাষা’ ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with