Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১৬:০০, ০৪ জুন ২০২৬
আপডেট: ১৭:৪৪, ০৪ জুন ২০২৬
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১৬:০০, ০৪ জুন ২০২৬
আপডেট: ১৭:৪৪, ০৪ জুন ২০২৬
আরও খবর
মেহেরপুরে কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্কুল ফিডিংয়ে পচা ডিম-ছত্রাকযুক্ত রুটি, সরবরাহকারীর বদলে শিক্ষককে শোকজ
বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
শিক্ষককে প্রাণনাশের হুমকি, বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু-চিরকুট উদ্ধার
কসবায় ট্রাক উল্টে খালে পড়ে দুই যুবক নিহত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত বেড়ে ৩

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১৬:০০, ০৪ জুন ২০২৬
আপডেট: ১৭:৪৪, ০৪ জুন ২০২৬
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১৬:০০, ০৪ জুন ২০২৬
আপডেট: ১৭:৪৪, ০৪ জুন ২০২৬
গাংনী থানার ফাইল ছবি

মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ওলিনগর এলাকায় ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন—মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইকচালক আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মাহিমের চার বছর বয়সী কন্যাসন্তান আফরিন এবং যশোরের ঝিকরগাছা উপজেলার সজীব আলীর ছেলে আকবর আলী (১০)। এই দুর্ঘটনায় আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। দুই অবুঝ শিশুসহ তিনজনের এমন অকাল ও নিষ্ঠুর মৃত্যুতে উত্তর শালিকা গ্রামজুড়ে এখন শোকের মাতম চলছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে চালক আরিফুল ইসলাম যাত্রী নিয়ে শালিকা গ্রাম থেকে বামন্দীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ইজিবাইকটি মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ওলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি তাৎক্ষণিকভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং ইজিবাইকে থাকা চালকসহ সকল যাত্রীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। এর মধ্যে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক ইজিবাইকচালক আরিফুল ইসলামকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় বিকেল গড়ানোর আগেই শিশু আফরিন ও শিশু আকবর আলীর মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাক, দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক এবং নিহত চালক আরিফুল ইসলামের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রমের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

সড়ক দুর্ঘটনা মেহেরপুর গাংনী কুষ্টিয়া জেনারেল হাসপাতাল

সংশ্লিষ্ট সংবাদ: সড়ক দুর্ঘটনা

০১ জুলাই ২০২৬
বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
২৯ জুন ২০২৬
কসবায় ট্রাক উল্টে খালে পড়ে দুই যুবক নিহত
২৭ জুন ২০২৬
ফেনী-পরশুরাম সড়কে পিকআপ-সিএনজির সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লঘুচাপ ও ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. মৌলভীবাজারে নানা আয়োজনে এনটিভির ২৪ বছরে পদার্পন অনুষ্ঠান উদযাপন
  4. ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  5. জুয়া প্রতিরোধ আইনে দেশের প্রথম মামলা জীবননগর থানায়
  6. রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x