Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:২৫, ০৮ জুন ২০২৬
আপডেট: ০৫:২৭, ০৮ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:২৫, ০৮ জুন ২০২৬
আপডেট: ০৫:২৭, ০৮ জুন ২০২৬
আরও খবর
মেয়াদোত্তীর্ণ গুঁড়া মসলা নতুন মোড়কে, ৫০ হাজার টাকা জরিমানা
জেলের জালে উঠে আসা বস্তুটি কি?
মাছ ধরতে গিয়ে জালে উঠল ১০ ফুটের অজগর
চাঁদপুরে ২৫ হাজার বর্গমিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
তেঁতুলিয়া নদীজুড়ে অবৈধ বেহুন্দি জাল, হুমকিতে জীববৈচিত্র্য

কিশোরগঞ্জে ৫ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:২৫, ০৮ জুন ২০২৬
আপডেট: ০৫:২৭, ০৮ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:২৫, ০৮ জুন ২০২৬
আপডেট: ০৫:২৭, ০৮ জুন ২০২৬
ছবি : বাসস 

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে ১১৬টি অবৈধ চায়না দুয়ারি (ম্যাজিক জাল) জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।

রোববার (৭ জুন) জেলার ইটনা, সদর ও নিকলী উপজেলায় পৃথক এ অভিযান চালানো হয়।

জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য প্রায় ৩ হাজার ২৮০ মিটার, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৯৪ হাজার টাকা। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, রোববার ইটনা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জিরোপয়েন্ট সংলগ্ন হাওরে অভিযান চালিয়ে ৫২টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৫৬০ মিটার এবং বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।

একই দিন কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের লাউয়াখালী বিল ও সংলগ্ন এলাকায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান চালানো হয়। সেখান থেকে ২৪টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার দৈর্ঘ্য প্রায় ৭২০ মিটার এবং বাজারমূল্য প্রায় ৮৪ হাজার টাকা।

এছাড়া নিকলী উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ছাতিরচর ও গুরুই ইউনিয়ন সংলগ্ন নয়ানবালি জলমহালে পৃথক অভিযান চালিয়ে ৪০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের দৈর্ঘ্য প্রায় ১ হাজার মিটার এবং বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, চায়না দুয়ারি জাল অত্যন্ত ক্ষতিকর একটি অবৈধ মৎস্য আহরণ উপকরণ। এ ধরনের সূক্ষ্ম ফাঁসের জালে মাছের পোনা, ডিম ও ছোট আকারের মাছ নির্বিচারে ধরা পড়ে। ফলে প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন ও উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়।

তিনি আরও বলেন, হাওরাঞ্চলের জীববৈচিত্র্য ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অভিযানের পাশাপাশি জেলে ও স্থানীয় জনগণের মধ্যে চায়না জালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।

কিশোরগঞ্জ  জাল

সংশ্লিষ্ট সংবাদ: কিশোরগঞ্জ

১১ জুন ২০২৬
মাইক্রোবাসের ভাড়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ, দোকানপাট ভাঙচুর
০৮ জুন ২০২৬
বাবার মৃত্যুর পর ঢোল-বাঁশি বাজিয়ে উল্লাস, প্রকাশ্যে ক্ষমা চাইলেন ছেলে
০৭ জুন ২০২৬
বাবার মৃত্যুর পর ঢোল-বাঁশি বাজিয়ে উল্লাস!
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
  2. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  5. ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
  6. সংসদে ‘অরুচিকর ভাষা’ ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with