Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৯:০০, ০৯ জুন ২০২৬
আপডেট: ০৯:০৫, ০৯ জুন ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৯:০০, ০৯ জুন ২০২৬
আপডেট: ০৯:০৫, ০৯ জুন ২০২৬
আরও খবর
রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে : এমপি দিপু
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু হতে পারে, জানালেন মির্জা ফখরুল
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন মেয়াদি কাজ করছে সরকার : মির্জা ফখরুল
গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকরা পাশে ছিলেন : এলজিআরডি মন্ত্রী
এক বছরে ২ হাজার ৯৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার

ঢাকার পানি সংকট কাটাতে সুখবর দিলেন মির্জা ফখরুল

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৯:০০, ০৯ জুন ২০২৬
আপডেট: ০৯:০৫, ০৯ জুন ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৯:০০, ০৯ জুন ২০২৬
আপডেট: ০৯:০৫, ০৯ জুন ২০২৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুরে অবস্থিত ঢাকা ওয়াসার ‘এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (ডিইএসডব্লিউএস)’ প্রকল্প প্রদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকার ক্রমবর্ধমান পানির চাহিদা মেটাতে এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে মেঘনা নদীর পানি পরিশোধন করে রাজধানীর দুই সিটি করপোরেশনে সরবরাহ করা হবে।

সোমবার (৮ জুন) দুপুরে ঢাকা ওয়াসার প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুরে নির্মাণাধীন দৈনিক ৫০ কোটি লিটার সক্ষমতার পানি শোধনাগার (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) পরিদর্শন শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এতদিন ঢাকা শহরের জন্য আমরা মূলত ভূগর্ভস্থ পানি ব্যবহার করতাম। অতিরিক্ত উত্তোলনের কারণে পানির স্তর প্রায় এক হাজার মিটার পর্যন্ত নিচে নেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, যা একটি ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছিল। সেই সংকট মোকাবিলায় মেঘনা নদীর পানি পরিশোধন করে ঢাকার দুই সিটি করপোরেশনে সরবরাহ করা হবে।

মির্জা ফখরুল জানান, প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। আগামী এক বছরের মধ্যে এর কাজ সম্পন্ন হবে বলে সরকার আশা করছে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এই প্রকল্প চালু হলে প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে। একই ধরনের আরও একটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেটি বাস্তবায়িত হলে অতিরিক্ত আরও ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা যাবে। দুটি প্রকল্প মিলিয়ে প্রতিদিন ১০০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকার দুই সিটিতে সরবরাহ করা সম্ভব হবে। এর আগে, সকাল ১০টা ১৫ মিনিটে তিনি প্রকল্প-সংক্রান্ত এক সভায় অংশ নেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নির্মাণকাজ পরিদর্শন করেন মন্ত্রী।

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারায়ণগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: স্থানীয় সরকারমন্ত্রী

২৭ মে ২০২৬
ঈদুল আজহা সবার জীবনকে করে তুলুক আনন্দময় : মির্জা ফখরুল
২৮ এপ্রিল ২০২৬
দেশে নিরাপদ পানির প্রাপ্যতা একটি বড় চ্যালেঞ্জ : মির্জা ফখরুল
১৭ এপ্রিল ২০২৬
জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
  2. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  5. ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
  6. সংসদে ‘অরুচিকর ভাষা’ ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with