Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এম. মুনীর চৌধুরী, নড়াইল
১২:৩৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ১২:৪৩, ১৬ জুন ২০২৬
এম. মুনীর চৌধুরী, নড়াইল
১২:৩৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ১২:৪৩, ১৬ জুন ২০২৬
আরও খবর
 ‘মা-বাবা, তোমাদের ভালোবাসি’ লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
‘কুমকুম ভাগ্য’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার আত্মহত্যা
চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
সরকারি জমি থেকে ৩৫ মেহগনি গাছ কর্তন, কঠোর ব্যবস্থার আশ্বাস প্রশাসনের

টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক

এম. মুনীর চৌধুরী, নড়াইল
১২:৩৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ১২:৪৩, ১৬ জুন ২০২৬
এম. মুনীর চৌধুরী, নড়াইল
১২:৩৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ১২:৪৩, ১৬ জুন ২০২৬
নিহত সুমনা ফেরদৌসী। ফাইল ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে টিকটকে আসক্ত স্ত্রী সুমনা ফেরদৌসীকে (৩৬) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী লিমন মল্লিকের (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে। গতকাল সোমবার (১৫ জুন) রাতে নিজ এলাকা থেকেই তাকে আটক করা হয়।

নিহত সুমনা লিমনের দ্বিতীয় স্ত্রী এবং তার বাবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। আটক লিমন চরদিঘলিয়া গ্রামের বাসিন্দা। 

পুলিশের জিজ্ঞাসাবাদে লিমন জানায়, সুমনা নিয়মিত টিকটকে ভিডিও পোস্ট করার পাশাপাশি বিভিন্ন পরপুরুষের সঙ্গে ছবি ও ভিডিও আদান-প্রদান করতো। এই বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক কলহ ছিল। এরই জেরে সোমবার সকালে সুমনাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে বাইরে চলে যান লিমন।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, সোমবার সকাল ১০টার দিকে স্ত্রীকে হত্যার পর ঘর তালাবদ্ধ করে বেরিয়ে যান লিমন। বিকেল ৫টার দিকে পুনরায় বাড়ি ফিরে দরজা খুলে তিনি চিৎকার করে কাঁদতে থাকেন এবং সুমনা আত্মহত্যা করেছে বলে প্রচারের চেষ্টা করেন। লিমনের কান্নায় প্রতিবেশীরা এগিয়ে এলে বিষয়টি জানাজানি হয় এবং পুলিশে খবর দেওয়া হয়। তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেই লিমন স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার একটি গার্মেন্টসে চাকরির সুবাদে সুমনা ও লিমনের পরিচয় ও প্রেম হয়। ২০২১ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি লিমনের দ্বিতীয় এবং সুমনার চতুর্থ বিয়ে ছিল। লিমন বর্তমানে স্থানীয় বাজারে চায়ের দোকান চালানোর পাশাপাশি কাঠকাটা শ্রমিক হিসেবে কাজ করেন। প্রথম স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও সুমনাকে বাড়িতে নিয়ে আসায় লিমনের সংসারে আগে থেকেই অশান্তি ছিল, যার ফলে লিমনের প্রথম স্ত্রী মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান।

অজিত কুমার রায় আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

টিকটক নড়াইল আত্মহত্যা স্বামী আটক

সংশ্লিষ্ট সংবাদ: টিকটক

১২ মে ২০২৬
মসজিদের ছাদে টিকটক : সেই স্কুলছাত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার
১১ মে ২০২৬
মসজিদের ছাদে টিকটক ভিডিও, স্কুলছাত্রী বহিষ্কার
২০ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে ৯৮ শতাংশ কনটেন্ট অপসারণ, জানাল টিকটক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
  2. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  5. ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
  6. সংসদে ‘অরুচিকর ভাষা’ ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with