১১০ জনকে নিয়োগ দেবে বিআরডিবি, আবেদনের শেষ দিন আজ
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩ থেকে ২০ গ্রেডের মোট ১১০ জনকে নিয়োগ দেওয়া হবে। উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি) প্রকল্পের অধীনে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ আজ রোববার (২৪ মে) পর্যন্ত।
পদের বিবরণ
১. পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ০৫টি
শিক্ষাগত যোগ্যতা: বি কম পাস অথবা সমমানের জিপিএ
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. পদের নাম: মাঠ সংগঠক
পদ সংখ্যা: ৮৫টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৩. পদের নাম: নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক (এলডিএ) /কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিসটেন্ট (সিসিএ)
পদ সংখ্যা: ০৭টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৪. পদের নাম: গাড়িচালক
পদ সংখ্যা: ০২টি
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ অষ্টম শ্রেণি পাস।
৫. পদের নাম: অফিস সহায়ক/ক্যাশ গার্ড/নাইট গার্ড
পদ সংখ্যা: ১০টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
৬. পদের নাম: ক্লিনার
পদ সংখ্যা: ০১টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
কর্মস্থল
ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর।
বয়সসীমা
৩০ এপ্রিল ২০২৬ তারিখে ১৮-৩২ বছর।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আগ্রহী প্রার্থীকে অবশ্যই ডাক/কুরিয়ারযোগে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে নিজ ঠিকানা সম্বলিত ১০ টাকার ডাকটিকিট সমেত ফেরৎ খাম সংযুক্ত করতে হবে। খামের উপরে অবশ্যই আবেদনকৃত পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। একটি খামে একাধিক আবেদনপত্র প্রেরণ করা হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি), বিআরডিবি, এলজিইডি ভবন (৩য় তলা), জেলা পরিষদ চত্বর, কমলাপুর, ফরিদপুর।
আবেদনের শেষ সময়
২৪ মে ২০২৬।

চাকরি চাই ডেস্ক