শুধু রঙ দেখে নয়, বোঁটার গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি?
গ্রীষ্মকাল মানেই বাজারে নানা জাতের টক ও মিষ্টি আমের ছড়াছড়ি। হিমসাগর, ল্যাংড়া ও ফজলি থেকে শুরু করে প্রায় সব জাতের আমে ম ম করছে চারপাশ। আর এই মৌসুমে বাজার থেকে আম কেনার আগে জেনে যান আমের বোঁটার গন্ধ শুকে মিষ্টি আম কোনটা? বাজারে এখন পাকা ও টক আমে সয়লাব। বাইরে থেকে দেখে বা ধরা মুশকিল মিষ্টি আম কোনটি? তাই মিষ্টি ও রসালো আম কিভাবে কিনবেন জেনে রাখুন।
পাকা ও মিষ্টি আম অন্যান্য আমের তুলনায় অনেক নরম। যখনই বাজার থেকে আম কিনতে যাবেন, হাত দিয়ে ছুঁয়ে দেখে নিন। আম নরম হলে পেকে যাবে। তবে এটা করার সময় খেয়াল রাখবেন এটা যেন বেশি নরম না হয়ে যায়।
আরও পড়ুন: আমে কীটনাশক রয়েছে কিনা? ঘরেই করুন এই ৫ সহজ পরীক্ষা
অনেক সময় বাইরে থেকে পাকা আম ভিতর থেকে কাঁচা থাকে। আম কেনার আগে খেয়াল রাখবেন যে আমই কিনছেন না কেন যেন বেশি টাইট না হয়। এ ধরনের আম ভেতর থেকে কাঁচা হতে পারে। এ ছাড়া খুব বেশি পাকা আম কেনা থেকে বিরত থাকুন। এ ধরনের আম ভিতর থেকে পচে যেতে পারে।
একটি আম মিষ্টি কিনা তা এর সুগন্ধ দ্বারা চিহ্নিত করা যায়। আমের বোঁটার কাছে থেকে যদি তীব্র সুগন্ধ আসে তাহলে বুঝবেন আম ভেতর থেকে মিষ্টি হবে। যদি আম থেকে গন্ধ না আসে তাহলে এ ধরনের আম কেনা থেকে বিরত থাকুন।
সব লাল রঙের আম স্বাদে মিষ্টি নাও হতে পারে। আম সবুজ বা গোলাপি বর্ণের হলে তা পেকে গেছে।

ফিচার ডেস্ক