Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০৫, ০৯ মে ২০২৬
আপডেট: ১৫:০৭, ০৯ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০৫, ০৯ মে ২০২৬
আপডেট: ১৫:০৭, ০৯ মে ২০২৬
আরও খবর
ইংলিশ চ্যানেলে রুশ ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকার আটকের দাবি ব্রিটেনের
কম বয়সী তরুণীদের দিয়ে ইউক্রেনীয় সেনা হত্যার ছক রাশিয়ার
পররাষ্ট্রমন্ত্রীর সফর থেকে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানাল মস্কো
লাটভিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটো, বাড়ছে উদ্বেগ
বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো

ন্যাটো জোটের তীব্র সমালোচনায় পুতিন

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০৫, ০৯ মে ২০২৬
আপডেট: ১৫:০৭, ০৯ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০৫, ০৯ মে ২০২৬
আপডেট: ১৫:০৭, ০৯ মে ২০২৬
৯ মে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ মধ্য মস্কোতে ক্রেমলিন প্রাচীরের পাশে অজ্ঞাত সৈনিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে যোগদান করেন। ছবি: এএফপি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর রেড স্কয়ারে অনুষ্ঠিত ভিক্টরি ডে প্যারেডে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি ইউক্রেন যুদ্ধকে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ বলে আখ্যা দিয়েছেন এবং ন্যাটো জোটের তীব্র সমালোচনা করেছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় স্মরণে আয়োজিত অনুষ্ঠানে পুতিন বলেন, ইউক্রেন একটি ‘আগ্রাসী শক্তি’, যাকে পুরো ন্যাটো জোট অস্ত্র ও সহায়তা দিয়ে সমর্থন করছে। খবর বিবিসির। 

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শত শত সামরিক সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কয়েকজন বিদেশি নেতাও অংশ নেন। তবে গত বছরের তুলনায় এবারের আয়োজন ছিল অনেক ছোট পরিসরে।

ভাষণের শুরুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত সেনাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন পুতিন। এরপর ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিজয়ী প্রজন্মের মহান আত্মত্যাগ আজকের বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়া সেনাদের অনুপ্রাণিত করছে।

পুতিন আরও বলেন, তারা এমন এক আগ্রাসী শক্তির মোকাবিলা করছে, যাকে পুরো ন্যাটো জোট সমর্থন ও অস্ত্র দিচ্ছে। তারপরও আমাদের বীর সেনারা এগিয়ে যাচ্ছে।

পুতিন রাশিয়ার বিজ্ঞানী, চিকিৎসক, শিক্ষক, সামরিক সাংবাদিক ও শ্রমজীবী মানুষের ভূমিকাও প্রশংসা করেন। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের কৌশল বদলাতে পারে, কিন্তু দেশের ভবিষ্যৎ নিশ্চিত করে সাধারণ মানুষই।

ভাষণ শেষে কামান থেকে গোলা ছোড়া হয় এবং সামরিক ব্যান্ড সংগীত পরিবেশন করা হয়।

এবারের প্যারেডে প্রায় দুই দশকের মধ্যে প্রথমবারের মতো ট্যাংক, ক্ষেপণাস্ত্র বা ভারী সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়নি। রাশিয়ান কর্মকর্তারা এর কারণ হিসেবে ‘বর্তমান সামরিক পরিস্থিতি’ ও ইউক্রেনীয় ড্রোন হামলার আশঙ্কার কথা উল্লেখ করেন।

রুশ পার্লামেন্ট সদস্য ইয়েভজেনি পোপভ বলেন, আমাদের ট্যাংকগুলো এখন যুদ্ধে ব্যস্ত। রেড স্কয়ারের চেয়ে যুদ্ধক্ষেত্রেই সেগুলোর বেশি প্রয়োজন।

অনুষ্ঠানে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, লাওসের প্রেসিডেন্ট থংলুন সিসৌলিথ এবং মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম উপস্থিত ছিলেন। তবে গত বছরের ৮০তম বার্ষিকীর তুলনায় বিদেশি নেতাদের উপস্থিতি ছিল কম। গত বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (৮ মে) ঘোষণা দেন, রাশিয়া ও ইউক্রেন তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত এ যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

যদিও যুদ্ধবিরতি কার্যকর রয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবুও উভয় দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

রাশিয়া ভ্লাদিমির পুতিন ন্যাটো সমালোচনা

সংশ্লিষ্ট সংবাদ: রাশিয়া

০৬ জুন ২০২৬
জেলেনস্কির বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের
২৬ মে ২০২৬
‘পরিকল্পিত হামলার’ হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশিদের কিয়েভ ছাড়ার আহ্বান
২০ মে ২০২৬
রাশিয়া-চীন সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে : পুতিন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তেলের দামে বড় পতন, ৩ মাসের মধ্যে সর্বনিম্ন
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কী ভাবছে ইরানের বিভিন্ন গোষ্ঠী?
  3. জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি, আরও যেসব চুক্তি হয়েছিল সেখানে
  4. বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  5. লেবাননে হামলা হলেও ইরানের সঙ্গে চুক্তি টিকে থাকবে : ট্রাম্প
  6. ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ‘সর্বনাশ নেমে আসবে’ : ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with