Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০৫, ০২ জুন ২০২৬
আপডেট: ১৩:১৫, ০২ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০৫, ০২ জুন ২০২৬
আপডেট: ১৩:১৫, ০২ জুন ২০২৬
আরও খবর
১৪০ কোটির দেশ, বিশ্বকাপে শুধু দর্শক!
 ‘মা-বাবা, তোমাদের ভালোবাসি’ লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ
ভারতে ৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ তরুণী
দেশের বাজারে আজ যে দামে মিলছে স্বর্ণ

লকারের ৩২ হাজার টন স্বর্ণ বাজারে আনতে চান মোদি, কী লাভ ভারতের?

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০৫, ০২ জুন ২০২৬
আপডেট: ১৩:১৫, ০২ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০৫, ০২ জুন ২০২৬
আপডেট: ১৩:১৫, ০২ জুন ২০২৬

বিয়ে, উৎসব কিংবা দীর্ঘমেয়াদি বিনিয়োগ- ভারতীয় পরিবারগুলোতে স্বর্ণের স্থান সবসময়ই অনন্য। প্রতি বছর বিপুল পরিমাণ নতুন স্বর্ণ কেনার পাশাপাশি ভারতের সাধারণ মানুষ ও মন্দির ট্রাস্টগুলোর কাছে বিপুল অব্যবহৃত স্বর্ণ জমা আছে। এই অলস পড়ে থাকা স্বর্ণ পুনরায় বাজারে ফিরিয়ে আনতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভির। 

সম্প্রতি এক বিবৃতিতে মোদি বলেন, বিদেশ থেকে নতুন স্বর্ণ আমদানির ওপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে দেশের ভেতরেই যে স্বর্ণ রয়েছে, তা যেন রিসাইকেল বা পুনর্ব্যবহার করা হয়। সহজ কথায়, নতুন স্বর্ণ কেনার আগে দেশের সম্পদ দেশেই কাজে লাগানোর নীতি এটি।

বিভিন্ন শিল্প খাতের হিসাব অনুযায়ী, বর্তমানে ভারতের সাধারণ পরিবার ও বিভিন্ন মন্দির ট্রাস্টগুলোর কাছে সম্মিলিতভাবে প্রায় ৩০ হাজার থেকে ৩২ হাজার টন স্বর্ণ জমা রয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ দশমিক ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার! কিছু কিছু হিসাব মতে এই পরিমাণ প্রায় ৩৫ হাজার টনও হতে পারে। এই বিপুল পরিমাণ স্বর্ণের সিংহভাগই বর্তমানে মানুষের ঘরের আলমারি, লকার কিংবা ব্যাংকের ভল্টে সম্পূর্ণ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিশাল মজুদের মাত্র ১ শতাংশ স্বর্ণও যদি প্রতি বছর রিসাইকেল করে দেশের মূল অর্থনীতিতে ফিরিয়ে আনা যায়, তবে ভারতের স্বর্ণ আমদানি এক ধাক্কায় প্রায় ২৫ থেকে ৩৩ শতাংশ পর্যন্ত কমে আসবে।

মুথুট এক্সিমের সিইও কেয়ুর শাহ জানান, গোল্ড রিসাইকেলিং হলো মূলত মানুষের কাছে থাকা পুরোনো গহনা, ভাঙা অলঙ্কার, কয়েন, বার কিংবা ইলেকট্রনিক্স পণ্য থেকে সোনা সংগ্রহ করে সেটিকে রিফাইনিং বা শোধনের মাধ্যমে ২৪-ক্যারেটের ৯৯ দশমিক ৯ শতাংশ খাঁটি স্বর্ণে রূপান্তর করা এবং পুনরায় তা বাজারে সরবরাহ চেইনে ফিরিয়ে আনা। 

খনি থেকে নতুন স্বর্ণ তোলার প্রক্রিয়াটি অত্যন্ত ব্যয়বহুল। এতে প্রচুর জ্বালানি অপচয়সহ পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। ফলে স্বর্ণ রিসাইকেল করলে পরিবেশের ওপর যেমন চাপ কমে, তেমনি দেশের বিদ্যমান সম্পদেরও সঠিক ব্যবহার নিশ্চিত হয়।

এর মূল কারণ হলো ভারতের বিশাল আমদানি ব্যয়। পরিসংখ্যান অনুযায়ী, কেবল ২০২৫-২৬ অর্থবছরই নিজেদের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারতকে প্রায় ৭ হাজার ২৪০ কোটি (৭২ দশমিক ৪ বিলিয়ন) মার্কিন ডলার খরচ করে স্বর্ণ আমদানি করতে হয়েছে।

সোয়স্তিকা ইনভেস্টমার্টের গবেষণা প্রধান সন্তোষ মীনা জানান, স্বর্ণ আমদানির জন্য ভারতকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়, যা দেশের বাণিজ্য ভারসাম্য ও চলতি হিসাবের ঘাটতির ওপর চরম চাপ সৃষ্টি করে। সুসংগঠিত উপায়ে দেশে স্বর্ণ রিসাইকেলিং বাড়ানো গেলে আমদানির ওপর নির্ভরশীলতা কমবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমবে। সামগ্রিকভাবে ভারত আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাবে।

চয়েস ব্রোকিংয়ের কমোডিটি অ্যানালিস্ট কাভেরি মোর বলেন, সরকার মূলত ‘গোল্ড মনেটাইজেশন স্কিম’ এবং প্রধানমন্ত্রী মোদির আহ্বানের মাধ্যমে এই অলস সম্পদকে সচল করতে চায়, যাতে দেশের ভেতরের স্বর্ণ দিয়েই অভ্যন্তরীণ সরবরাহ চেইন তৈরি করা সম্ভব হয়।

ভারতে প্রজন্ম থেকে প্রজন্মে স্বর্ণকে মূল্যস্ফীতির বিরুদ্ধে একটি ঢাল এবং আপদকালীন সুরক্ষাকবচ হিসেবে বিবেচনা করা হয়। ফলে অনেক পরিবারেই যুগের পর যুগ ধরে পুরোনো, ভাঙা কিংবা সেকেলে ডিজাইনের গহনা জমা থাকে, যা মানুষ সাধারণত পরিধান করে না।

তবে বর্তমানে এই মানসিকতায় পরিবর্তন আসছে। বাজারে সোনার দাম রেকর্ড ছুঁয়েছে, যার ফলে ঘরে থাকা অলস গহনার আর্থিক মূল্যও এখন অনেক বেশি। জুয়েলার্সদের দেওয়া বিভিন্ন আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার (যেখানে পুরোনো স্বর্ণ দিলে কোনো প্রকার কর্তন ছাড়াই নতুন ডিজাইনের গহনা বা ক্যাশ টাকা দেওয়া হচ্ছে)।

স্বর্ণ ভারত মোদি

সংশ্লিষ্ট সংবাদ: স্বর্ণ

১৪ ঘন্টা আগে
দেশের বাজারে আজ যে দামে মিলছে স্বর্ণ
১৬ জুন ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
১৫ জুন ২০২৬
ব্যক্তিগত স্বর্ণ বিক্রিতে দিতে হবে কর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তেলের দামে বড় পতন, ৩ মাসের মধ্যে সর্বনিম্ন
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কী ভাবছে ইরানের বিভিন্ন গোষ্ঠী?
  3. জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি, আরও যেসব চুক্তি হয়েছিল সেখানে
  4. বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  5. লেবাননে হামলা হলেও ইরানের সঙ্গে চুক্তি টিকে থাকবে : ট্রাম্প
  6. ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ‘সর্বনাশ নেমে আসবে’ : ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with