নাম বললে বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে : মমতা
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশ থেকে (আসা) একটা বড় খুনিকে এসটিএফ এরেস্ট করেছিল। জেনে রাখুন যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না। আমার বলার অধিকার নেই। কিন্তু আমি যেটা বলছি, পয়েন্টটা—তারপরে তারা (খুনিরা) মেঘালয় দিয়ে বাংলায় (পশ্চিমবঙ্গে) চলে আসে। বাংলায় যখন চলে আসে। তখন আমাদের এসটিএফ তাদেরকে ধরে। এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার (ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী) নিজে আমাকে ফোন করে বলছেন। এতদিন তো আমি কিছু বলিনি, মুখ খুলিনি। আজকে অত্যাচারের শেষ সীমায় গেছে। আমি এখনো নামটা বলছি না। বললে তো বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি, (তাই) বলব না।
বিস্তারিত দেখুন ভিডিওতে...

এনটিভি অনলাইন ডেস্ক