Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ০৮ জুন ২০২৬
আপডেট: ০৯:০৮, ০৮ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ০৮ জুন ২০২৬
আপডেট: ০৯:০৮, ০৮ জুন ২০২৬
আরও খবর
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির অপেক্ষা, কমল স্বর্ণের দাম
ফাঁস করা শান্তি চুক্তির খসড়া ‘সঠিক নয়’ : ইরান
যুক্তরাষ্ট্রের আরও ২৫০ বছর টিকে থাকা নিয়ে সন্দিহান ৩৮ শতাংশ মার্কিনি
ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে : ট্রাম্প
ট্রাম্পের বলরুম নির্মাণ ব্যয় বেড়ে ৬০০ মিলিয়ন ডলার

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের জব্দকৃত অর্থ ছাড় নয় : ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ০৮ জুন ২০২৬
আপডেট: ০৯:০৮, ০৮ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ০৮ জুন ২০২৬
আপডেট: ০৯:০৮, ০৮ জুন ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫ জুন উইসকনসিনের চিপ্পেওয়া জলপ্রপাতের কাস্টার ফার্মে আমেরিকান কৃষি বিষয়ে একটি গোলটেবিল বৈঠকে বক্তৃতা দিচ্ছেন। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের জব্দকৃত বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করা হবে না।

স্থানীয় সময় রোববার (৭ জুন) সম্প্রচারিত এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। তিনি জানান, কোনো চুক্তি চূড়ান্ত হওয়ার আগে ইরানের অর্থ ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। খবর আল জাজিরার। 

ট্রাম্প বলেন, চুক্তি হওয়ার পরই এসব বিষয়ে আলোচনা হবে। তারা যদি ভালো আচরণ করে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করে, তখন আমরা কথা বলা শুরু করব।

তবে ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের জব্দকৃত সম্পদের অন্তত একটি অংশ মুক্ত না করলে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো কঠিন হবে। তেহরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাসের কথাও বারবার উল্লেখ করেছেন।

বিশ্লেষকদের মতে, চলমান পারমাণবিক আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র দুবার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করায় ইরানি নেতাদের মধ্যে সন্দেহ আরও বেড়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প দাবি করে আসছেন যে একটি সমঝোতা খুব কাছাকাছি। তবে হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং জব্দকৃত সম্পদসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনও বড় কোনো অগ্রগতি দেখা যায়নি।

সাক্ষাৎকারে ট্রাম্প আবারও ইরানকে সামরিক হামলার হুমকি দেন। তিনি বলেন, আমরা হয় চুক্তির খুব কাছাকাছি, নয়তো আমি তাদের ওপর ভয়াবহ হামলা চালাব।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই শনিবার সিএনএনকে বলেন, আলোচনা বর্তমানে অচলাবস্থায় রয়েছে। তিনি এই জট কাটাতে ট্রাম্পের প্রতি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বিভিন্ন দেশে ইরানের ১০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদ জব্দ রয়েছে বলে ধারণা করা হয়।

২০১৫ সালের পারমাণবিক চুক্তির আওতায় ধীরে ধীরে এসব অর্থে প্রবেশাধিকার পাওয়ার কথা ছিল ইরানের। তবে ২০১৮ সালে ট্রাম্প একতরফাভাবে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তেহরান ১২ থেকে ২৪ বিলিয়ন ডলার মুক্ত করার দাবি জানিয়েছে। তাদের প্রস্তাব অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে অর্ধেক অর্থ এবং পরবর্তী ধাপে বাকি অর্থ ছাড় করা হবে।

রেজাই এ অর্থ ছাড়কে ‘বিশ্বাসের পরীক্ষা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে কথা বলতে প্রস্তুত। একই সঙ্গে তিনি জানান, লেবাননকে যুদ্ধবিরতি চুক্তির বাধ্যতামূলক অংশ করার দাবি তিনি করছেন না।

তবে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের চলমান হামলা এখনও আলোচনার অন্যতম জটিল বিষয় হয়ে রয়েছে।

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ সতর্ক করে বলেছেন, দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলা এবং ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে তেহরান পাল্টা ব্যবস্থা নিতে পারে।

রোববার এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন মনে করে লেবাননের সংঘাতের জন্য সম্পূর্ণভাবে হিজবুল্লাহ দায়ী।

যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি ইরান

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

১ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রের আরও ২৫০ বছর টিকে থাকা নিয়ে সন্দিহান ৩৮ শতাংশ মার্কিনি
৬ ঘন্টা আগে
ট্রাম্পের বলরুম নির্মাণ ব্যয় বেড়ে ৬০০ মিলিয়ন ডলার
৭ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া প্রকাশ, নিষেধাজ্ঞা শিথিলসহ নানা প্রতিশ্রুতি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তেলের দামে বড় পতন, ৩ মাসের মধ্যে সর্বনিম্ন
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কী ভাবছে ইরানের বিভিন্ন গোষ্ঠী?
  3. জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি, আরও যেসব চুক্তি হয়েছিল সেখানে
  4. বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  5. লেবাননে হামলা হলেও ইরানের সঙ্গে চুক্তি টিকে থাকবে : ট্রাম্প
  6. ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ‘সর্বনাশ নেমে আসবে’ : ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with