Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১৫ জুন ২০২৬
আপডেট: ০৯:০৮, ১৫ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১৫ জুন ২০২৬
আপডেট: ০৯:০৮, ১৫ জুন ২০২৬
আরও খবর
যুক্তরাষ্ট্রের আরও ২৫০ বছর টিকে থাকা নিয়ে সন্দিহান ৩৮ শতাংশ মার্কিনি
ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে : ট্রাম্প
ট্রাম্পের বলরুম নির্মাণ ব্যয় বেড়ে ৬০০ মিলিয়ন ডলার
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া প্রকাশ, নিষেধাজ্ঞা শিথিলসহ নানা প্রতিশ্রুতি
মার্কিন নৌ অবরোধ এলাকা অতিক্রম করল ইরানি তেলবাহী ট্যাংকার

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘিরে ট্রাম্পপন্থিদের উচ্ছ্বাস, স্পষ্ট ব্যাখ্যা চায় ডেমোক্র্যাটরা

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১৫ জুন ২০২৬
আপডেট: ০৯:০৮, ১৫ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১৫ জুন ২০২৬
আপডেট: ০৯:০৮, ১৫ জুন ২০২৬
১৪ জুন হোয়াইট হাউসের সাউথ লনে মধ্যপ্রাচ্য বিষয়ক হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে কথা বলছেন। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির ঘোষণা ঘিরে দেশটির রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্ররা এটিকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরছেন। তবে বিরোধী ডেমোক্র্যাট নেতারা চুক্তির প্রকৃত শর্ত ও ভবিষ্যৎ প্রভাব সম্পর্কে আরও স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন।

স্থানীয় সময় রোববার (১৪ জুন) ঘোষিত এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধ হবে বলে জানানো হয়েছে। তবে এখনও চুক্তির পূর্ণাঙ্গ শর্ত প্রকাশ করা হয়নি। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়গুলো ভবিষ্যৎ আলোচনার জন্য রাখা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। খবর আল জাজিরার। 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চুক্তিটিকে মধ্যপ্রাচ্যের জন্য ‘নতুন যুগের সূচনা’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এমন একটি পরিবেশ তৈরি করেছেন, যা মধ্যপ্রাচ্যকে পরিবর্তনের সুযোগ দেবে। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও চুক্তিকে স্বাগত জানিয়ে ট্রাম্পের প্রশংসা করেন। তিনি বলেন, আমেরিকা এমন একজন নেতাকে পেয়ে সৌভাগ্যবান, যিনি সাহস, দৃঢ়তা এবং দেশের প্রতি ভালোবাসার মাধ্যমে এই অর্জন সম্ভব করেছেন।

এদিকে রিপাবলিকান দলের বিভিন্ন নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পকে ‘চিফ ডিল-মেকার’ হিসেবে অভিহিত করেছেন। তাদের দাবি, নতুন চুক্তি ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির তুলনায় অনেক বেশি কঠোর হবে।

তবে ডেমোক্র্যাটদের মধ্যে সংশয় রয়ে গেছে। প্রতিনিধি পরিষদের সদস্য সেথ মোল্টন চুক্তিকে কটাক্ষ করে বলেন, এটি মূলত ট্রাম্পের আত্মসমর্পণের দলিল। বিপুল অর্থ ব্যয় ও প্রাণহানির পর যদি শুধু হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হয়, তাহলে এটিকে কীভাবে বিজয় বলা যায়?

প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকসও চুক্তির বিস্তারিত প্রকাশের দাবি জানিয়েছেন। তিনি বলেন, আমেরিকান জনগণ অস্পষ্ট ঘোষণা নয়, বরং নিরাপত্তা ও স্পষ্ট জবাব পাওয়ার অধিকার রাখে।

এদিকে সাবেক মার্কিন কূটনীতিক ও ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির প্রধান আলোচক রবার্ট ম্যালি বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া অবশ্যই ইতিবাচক পদক্ষেপ। তবে যুদ্ধ শুরুর আগেই যে সমস্যাগুলো ছিল, সেগুলো এখন আরও জটিল হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে আগামী ৬০ দিনের আলোচনা। এই সময়ের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি, সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছানো না গেলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে পারমাণবিক ইস্যুতে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ বিবেচনা করতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই চুক্তি ট্রাম্প প্রশাসনের জন্য তাৎক্ষণিক কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হলেও এর দীর্ঘমেয়াদি কার্যকারিতা নির্ভর করবে পরবর্তী আলোচনার ফলাফলের ওপর।

যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি ইরান-ইসরায়েল যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

১ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রের আরও ২৫০ বছর টিকে থাকা নিয়ে সন্দিহান ৩৮ শতাংশ মার্কিনি
৬ ঘন্টা আগে
ট্রাম্পের বলরুম নির্মাণ ব্যয় বেড়ে ৬০০ মিলিয়ন ডলার
৭ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া প্রকাশ, নিষেধাজ্ঞা শিথিলসহ নানা প্রতিশ্রুতি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তেলের দামে বড় পতন, ৩ মাসের মধ্যে সর্বনিম্ন
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কী ভাবছে ইরানের বিভিন্ন গোষ্ঠী?
  3. জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি, আরও যেসব চুক্তি হয়েছিল সেখানে
  4. বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  5. লেবাননে হামলা হলেও ইরানের সঙ্গে চুক্তি টিকে থাকবে : ট্রাম্প
  6. ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ‘সর্বনাশ নেমে আসবে’ : ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with