২৯ মে, ২০২৬
বিটিভিতে ‘চিরঞ্জীব জিয়া’ সম্প্রচার হবে দুপুর ১২টা ও সন্ধ্যা ৭টায়

ছবি : সংগৃহীত
জিয়াউর রহমান শুধু একটি নাম নয়। একটি ইতিহাস। জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। একজন জেডফোর্সের অধিনায়ক। একজন সেক্টর কমান্ডার। একজন বীর উত্তম। বাংলাদেশের নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি।
একজন দেশপ্রেমিক রাষ্ট্রপতির নাম জিয়াউর রহমান। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যার কণ্ঠস্বর আজও আকাশে-বাতাসে ভেসে বেড়ায়।
সেই কিংবদন্তিতূল্য রাখাল রাজা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ‘চিরঞ্জীব জিয়া’ সম্প্রচার হবে ৩০শে মে দুপুর ১২টায়। সেইসঙ্গে পুনঃপ্রচার করা হবে সন্ধ্যা ৭টায়।
‘চিরঞ্জীব জিয়া’ অনুষ্ঠানটির গ্রন্থণা ও গবেষণায় মিয়াজান কবীর, প্রযোজনায় মামুন মাহমুদ।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































