ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

মালদ্বীপে বাংলাদেশিকে জিম্মি করে অর্থ দাবি, গ্রেপ্তার ২

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ২৪ আগস্ট ২০২৫  
মালদ্বীপে বাংলাদেশিকে জিম্মি করে অর্থ দাবি, গ্রেপ্তার ২

এক বাংলাদেশিকে জিম্মি করে তার পরিবারের কাছ থেকে অর্থ দাবির অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মালদ্বীপের রাজধানী মালেতে এক বাংলাদেশিকে জিম্মি করে তার পরিবারের কাছ থেকে অর্থ দাবির অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার মধ্য রাতে খবর পেয়ে পুলিশে অভিযান চালায়।  তারা ভুক্তভোগীর মোবাইল ফোন ট্র্যাক করে মালের এসআই গেস্টহাউস থেকে উদ্ধার করে। এ সময় মুহাম্মদ আজিজুল (৩৭) ও সাদীগুল মিয়া (৩৭) নামে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

আদালত তাদের ১৫ দিনের হেফাজতে পাঠিয়েছে। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃতরা বৈধ ভিসা ছাড়া মালদ্বীপে অবস্থান করছিলেন। 

জবানবন্দিতে আজিজুল স্বীকার করেছেন যে তিনি ভুক্তভোগীকে আঘাত করেছেন এবং দাবি করেছেন, দীর্ঘদিন কাজ করেও পারিশ্রমিক না পাওয়ায় ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটেছে। অপরদিকে, সাদীগুল মিয়া দাবি করেছেন, তিনি কাউকে অপহরণ বা আক্রমণ করেননি, কেবল সেই কক্ষে অবস্থান করছিলেন।

ঢাকা/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়