মেসি এলেন দেখলেন ইতিহাস গড়লেন
ভিনি, ভিডি, ভিসি! অথবা বলা যায় মেসি, মেসি আর মেসি। কাতার বিশ্বকাপের ফাইনালে যেখান থেকে গল্পটা শেষ করেছিলেন, চার বছর পর বিশ্বকাপে যেন ঠিক সেখান থেকেই আবার শুরু করলেন লিওনেল মেসি। তার আর্জেন্টিনাও থাকল সেই পুরোনো ছন্দে। আর আগুনে পুড়ে ছারখার আলজেরিয়া!