ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ১ মে ২০২৬  
খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রা

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় মঙ্গল শোভাযাত্রা করেছে খাগড়াছড়ির বৌদ্ধ সম্প্রদায়। বর্ণাঢ্য এই শোভাযাত্রা আয়োজন করে পার্বত্য ভিক্ষু সংঘ ও বৌদ্ধ মৈত্রী কল্যাণ সংঘ। 

আরো পড়ুন:

শোভাযাত্রাটি শুক্রবার (১ মে) সকালে পানখাইয়া পাড়া মারমা উন্নয়ন সংসদ কার্যালয় মাঠে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন খবং পড়িয়া দশবল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অগ্রজ্যোতি মহাস্থবির ভান্তে। শোভাযাত্রাটি কোট বিল্ডিং ঘুরে শাপলা চত্বর হয়ে জনবল বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষু ও বিভিন্ন এলাকার হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন, পরে মহাজন পাড়া জনবল বৌদ্ধ বিহারে এক ধর্মীয় সভায় অংশ নেন তারা।

সভায় দেশ জাতি তথা সব প্রাণীর সুখ ও মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিখকার দান, স্বধর্ম শ্রবণ ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদানসহ নানাবিধ দান করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

এই পূর্ণিমা তিথিতে মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ প্রাপ্ত হন, এই জন্য এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। প্রতি বছর এই দিনটি জাকজমকভাবে উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

ঢাকা/রূপায়ন/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়