ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

তালায় পিকআপের ধাক্কায় নিহত ২

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ২৬ মে ২০২৬  
তালায় পিকআপের ধাক্কায় নিহত ২

সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

আরো পড়ুন:

মঙ্গলবার (২৬ মে) ভোর ৬টার দিকে উপজেলার তেতুলিয়া জামে মসজিদের সামনে খুলনা-পাইকগাছা সড়কে দুর্ঘটনার শিকার হন তারা।

মারা যাওয়ারা হলেন- উপজেলার প্রসাদপুর গ্রামের নাসিম ফকির (৩২) এবং একই গ্রামের মেহেদী (২৫)। 

স্থানীয়রা জানান, ভোরে নিজেদের খামারের জন্য মাছ আনতে চুকনগরে যেতে মোটরসাইকেলে রওনা হন নাসিম ও মেহেদী। তেতুলিয়া এলাকায় পৌঁছালে ১৮ মাইল এলাকা থেকে আসা (ঢাকা মেট্রো-অ ১৪-১৫৫৪) একটি পিকআপ ভ্যান তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নাসিম মারা যান। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মেহেদীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়