ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে ৯৬৫ ঈদগাহে জামাত অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ২৮ মে ২০২৬  
ঝালকাঠিতে ৯৬৫ ঈদগাহে জামাত অনুষ্ঠিত

ঝালকাঠি শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় প্রধান এবং সকাল সাড়ে ৭টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজকে ঘিরে সকাল থেকেই মুসল্লিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ঈদগাহ মাঠ। 

আরো পড়ুন:

কেন্দ্রীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ। ঈদের জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহাবুবুর রহমান। 

নামাজ শেষে খুতবা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মানুষের সুস্থতা কামনা করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। এবার ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রায় দুই হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। নারীদের জন্যও ছিল আলাদা ব্যবস্থা। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার জেলায় মোট ৫৬৪টি মসজিদ ও ৪০১টি ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। 

ঢাকা/অলোক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়