ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না হত্যা মামলা আসামির

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ৩১ মে ২০২৬   আপডেট: ২১:৩২, ৩১ মে ২০২৬
ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না হত্যা মামলা আসামির

ফেনীর ফুলগাজী উপজেলার আবদুল হান্নান হত্যা মামলার প্রধান আসামি মনির আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩১ মে) দুপুরে চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ফুলগাজী থানা পুলিশ।

আরো পড়ুন:

পুলিশ সূত্র জানায়, গত ২৫ মে দুপক্ষের সংঘর্ষে আবদুল হান্নান গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর থেকে প্রধান আসামি মনির আহমেদ আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মনিরের অবস্থান শনাক্ত করা হয়। পরে ফুলগাজী থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ হোসেনের নেতৃত্বে চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মনির গ্রেপ্তার এড়াতে পাশের একটি ডোবায় ঝাঁপ দেন। পুলিশ সদস্যরাও ডোবায় নেমে তাকে গ্রেপ্তার করেন।

ফুলগাজী থানার ওসি এস এম মিজানুর রহমান বলেন, “আবদুল হান্নান হত্যা মামলার প্রধান আসামি মনির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম থেকে ফেনী নিয়ে আসার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

গত ২৫ মে উপজেলার আমজাদহাট এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবদুল হান্নান গুরুতর আহত হন। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ২৮ মে নিহতের স্ত্রী শারমিনা আক্তার বাদী হয়ে ফুলগাজী থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঢাকা/সাহাব/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়