ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মামাকে মারধর, গ্রেপ্তার ১

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ২ জুন ২০২৬   আপডেট: ১৪:২৭, ২ জুন ২০২৬
মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মামাকে মারধর, গ্রেপ্তার ১

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানির প্রতিবাদ করায় তার বাবা ও মামাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আরো পড়ুন:

মঙ্গলবার (২ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছেন হাকিমপুর থানার অফিসার ইনজার্হ (ওসি) জাকির হোসেন।

তিনি জানান, রবিবার (৩১ মে) রাতে মারধরের ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে একজন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জাকির হোসেন জানান, ঈদের ছুটিতে ঢাকার গাজীপুর থেকে গ্রামের বাড়িতে আসা এক স্কুলছাত্রীকে স্থানীয় এক কিশোর উত্যক্ত ও শ্লীলতাহানি করে। বিষয়টি অভিযুক্তের পরিবারকে জানাতে গেলে ভুক্তভোগীর পরিবার হামলার শিকার হয়। এ ঘটনায় সোমবার (১ জুন) স্কুলছাত্রীর মা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ প্রধান অভিযুক্ত আহসানকে গ্রেপ্তার করে মঙ্গলবার (২ জুন) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। বাঁকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। 

ঢাকা/মোসলেম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়