ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ১ 

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ৩ জুন ২০২৬  
কুড়িগ্রামে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ১ 

ফাইল ফটো

কুড়িগ্রামের রাজারহাটে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন:

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের উপজেলার ছিনাই এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম আইযুব আলী। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সলেয়া চৌকিদারের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে রংপুরগামী দ্রুতগতির বালুবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আইযুব আলী মারা যান। গুরুতর আহত দুই যাত্রীকে স্থানীয় লোকজন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করেছে।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, “আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।” 

ঢাকা/বাদশাহ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়