ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ৩ জুন ২০২৬  
টাঙ্গাইলে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।

আরো পড়ুন:

বুধবার (৩ জুন) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

এর আগে সকালে উপজেলার গোবিন্দাসীর খানুরবাড়ী যমুনা নদী এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুরে আব্দুর রশীদের ছেলে রুবেল, একই জেলার কালু মিয়ার ছেলে ইব্রাহিম, আব্দুল মালেকের ছেলে সাগর, টাঙ্গাইল সদরের ধরেরবাড়ী এলাকার আদম আলীর ছেলে হুমায়ুন ও ভূঞাপুর উপজেলার মেঘারপটল এলাকার আমিনুল ইসলামের ছেলে মিশন।

গোবিন্দাসী ইউনিয়নের সাবেক সদস্য আনোয়ার হোসেন জানান, যমুনা নদীতে রাতের বেলায় এরা নদী পথে থাকে। সকাল হলেই নদীর বিভিন্ন জায়গায় নৌকা থেকে মাংস নামিয়ে দেয়। পরে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে খবর দেয়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান জানান, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে তাদের টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে। 

ঢাকা/কাওছার/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়