ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশু নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ৬ জুন ২০২৬  
গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশু নিহত

ছাবিহার মরদেহ বাড়িতে নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ছাবিহা খানম (৫) নামে এক শিশু মারা গেছে।

আরো পড়ুন:

শনিবার (৬ জুন) সকালে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। মারা যাওয়া ছাবিহা একই গ্রামের শিপন ফকিরের মেয়ে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, ছাবিহা খেলতে গিয়ে বাড়ির পাশের রেললাইনে উঠে পড়ে। এসময় গোপালগঞ্জ থেকে ছেলে আসা রাজশাহীগামী ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়| পরে পরিবারের সদস্যরা ছাবিহার মরদেহ বাড়িতে নিয়ে যান।

তিনি আরো জানান, ইতোমধ্যে ঘটনাটি রাজবাড়ী রেলওয়ে পুলিশকে জানানো হযেছে। তারা আসার পর পরবর্তী আইনী পদক্ষেপ নেবে।

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়