ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ৭ জুন ২০২৬   আপডেট: ০৯:৩৫, ৭ জুন ২০২৬
তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

লাইনচ্যুত ট্রেনের চাকা।

ঝিনাইদহের কোটচাঁদপুরে তেলবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরো পড়ুন:

রবিবার (৭ জুন) সকাল ৬টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে।

কোটচাঁদপুর রেল স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনটি সকাল ৬টার দিকে সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছায়। এ সময় ট্রেনটির পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ফলে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ রয়েছে।

তিনি জানান, খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে লাইনচ্যুত বগি উদ্ধারের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়