ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে অস্ত্র ও টাকাসহ ৩ ডাকাত আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ৭ জুন ২০২৬  
লক্ষ্মীপুরে অস্ত্র ও টাকাসহ ৩ ডাকাত আটক

আটক তিন ডাকাত (মাঝখানে)।

লক্ষ্মীপুরের রামগতিতে অস্ত্র এবং আট লাখ টাকাসহ ডাকাত আজিম ব্যাপারী ও তার দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।

আরো পড়ুন:

শনিবার (৬ জুন) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

আটক অন্যরা হলেন- মো. বশির (৪০) ও রাব্বী (১৬)। তারা রামগতি থানার বাসিন্দা।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “রামগতি থানাধীন জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীতে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। ওই এলাকা থেকে কুখ্যাত ডাকাত আজিম ব্যাপারী ও তার দুই সহযোগীকে আটক করা হয়। আটককৃতদের তথ্যের ভিত্তিতে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ ও নগদ আট লাখ টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়