ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

টঙ্গীতে শিশুকে বলাৎকারের অভিযোগ

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ৭ জুন ২০২৬  
টঙ্গীতে শিশুকে বলাৎকারের অভিযোগ

ফাইল ফটো

গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে মো. আব্দুল বিজয় হাওলাদার (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তিনি পলাতক। শনিবার (৬ জুন) রাতে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বিজয় শিশুটিকে খাবার দেওয়ার কথা বলে নিজের বাসায় নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে বলাৎকার করেন। বাসায় ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত জানায়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়