ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্কুলছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও: প্রধান আসামি গ্রেপ্তার 

নড়াইল প্রতিনিধি    || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ১০ জুন ২০২৬   আপডেট: ১৭:১৩, ১০ জুন ২০২৬
স্কুলছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও: প্রধান আসামি গ্রেপ্তার 

গ্রেপ্তার প্রধান আসামি তামিম মোল্যা।

নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামে এক ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি তামিম মোল্যা (২১) কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।

আরো পড়ুন:

মঙ্গলবার (৯ জুন) রাতে তথ্যপ্রযুক্তি'র সহায়তায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই তারেক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে। তামিম মোল্যা মঙ্গলহাটা গ্রামের রাজু শেখের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার মল্লিপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীকে গত ২১ মে মঙ্গলহাটা গ্রামের রায়হান, তামিম ও লিকু ধরে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে।

এ ঘটনায় ক্ষোভে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা চালিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে গত ২৪ মে লোহাগড়া থানায় মামলা করেন।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, পলাতক দুই আসামি রায়হান ও লিকু মোল্যাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকা/শরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়