ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ১৩ জুন ২০২৬  
গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর শাহিন শেখ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৩ মে) সকালে সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের একটি পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাহিন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে।

শফিকুল ইসলাম জানান, তিনদিন আগে গত ১০ জুন সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শাহিন। এরপর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও সন্ধান পাননি। আজ শনিবার সকালে এলাকাবাসী চরমানিকদাহ গ্রামের একটি পুকুরে শাহিনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

ঢাকা/বাদল//

সর্বশেষ

পাঠকপ্রিয়