ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজকীয় সংবর্ধনায় ববিতা, আলোচনায় প্রেম-বিয়ে-সংসার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ৩ জুন ২০২৬   আপডেট: ১৭:০৫, ৩ জুন ২০২৬
রাজকীয় সংবর্ধনায় ববিতা, আলোচনায় প্রেম-বিয়ে-সংসার

রাজকীয় সংবর্ধনায় চ্যানেল আইয়ে ববিতা

দীর্ঘদিন পর টেলিভিশনের পর্দায় হাজির হয়ে ব্যক্তিগত জীবনের বহু অজানা গল্প শোনালেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ববিতা। বিয়ে, প্রেম, সংসার ও একমাত্র সন্তানকে ঘিরে নানা স্মৃতিচারণায় অকপট ছিলেন তিনি।

আরো পড়ুন:

সম্প্রতি তিনি প্রথমবারের মতো কোনো টেলিভিশন স্টুডিওতে উপস্থিত হয়ে দর্শকদের জন্য রেখে গেলেন বিশেষ এক মুহূর্ত। চ্যানেল আইয়ের আয়োজনে রাজকীয় সংবর্ধনা পাওয়ার পাশাপাশি অংশ নেন একটি ব্যতিক্রমধর্মী সাক্ষাৎকারে।

শীর্ষস্থানীয় চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমানের মুখোমুখি হয়ে জীবনের নানা অপ্রকাশিত অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেন এই কিংবদন্তি অভিনেত্রী। এটি তার দ্বিতীয় টেলিভিশন সাক্ষাৎকার হলেও এবারই প্রথম এতটা অকপটভাবে ব্যক্তিগত জীবনের নানা বিষয় তুলে ধরেন তিনি।

আলোচনায় উঠে আসে তার হঠাৎ বিয়ে, বাসর রাতের স্মৃতি, প্রয়াত স্বামীর সঙ্গে ভুল বোঝাবুঝি, নতুন করে বিয়ে না করার সিদ্ধান্ত এবং একমাত্র সন্তান অনিককে ঘিরে তার গভীর ভালোবাসার গল্প। পাশাপাশি জনপ্রিয় নায়ক জাফর ইকবালের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়েও খোলামেলা স্বীকারোক্তি দেন ববিতা। ব্যক্তিগত জীবনের এসব আলোচনার পাশাপাশি চলচ্চিত্রজীবনের নানা স্মৃতি ও অনুভূতিও ভাগ করে নেন তিনি।

‘বরেণ্য ববিতা’ শিরোনামের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানটি প্রচারিত হবে বুধবার (৪ জুন) রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ে।

ঢাকা/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়