ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

মেঘে ঢাকা আকাশ, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ১২ জুন ২০২৬  
মেঘে ঢাকা আকাশ, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকার আকাশ হঠাৎই ঘন কালো মেঘে ছেয়ে গেছে। বিকেল থেকেই শুরু হয়েছে বজ্রসহ বৃষ্টি, কোথাও কোথাও বইছে দমকা হাওয়া। তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার মধ্যে এই বৃষ্টি স্বস্তি এনে দিলেও নগরজীবনে সৃষ্টি করেছে সাময়িক দুর্ভোগ।

আরো পড়ুন:

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে আরো বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, শনিবার (১৩ জুন) সকাল পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এবং দেশের সব বিভাগে আগামী এক সপ্তাহ ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

ঢাকা/আরএইচ/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়