ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

২১ বছর পর বাংলাদেশের ঐতিহাসিক জয়, অস্ট্রেলিয়াকে হারাল ৮৬ রানে

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ৯ জুন ২০২৬   আপডেট: ২০:১৬, ৯ জুন ২০২৬
২১ বছর পর বাংলাদেশের ঐতিহাসিক জয়, অস্ট্রেলিয়াকে হারাল ৮৬ রানে

২০০৫ সালের জুনে কার্ডিফে নিজেদের সেরা জয়ের একটি পেয়েছিল বাংলাদেশ। তবে এরপর আর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাতে পারছিল না তারা। ২১ বছরের খরা কাটিয়ে দুর্দান্ত এক জয় পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

আরো পড়ুন:

মঙ্গলবার (৯ জুন) বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৮৬ রানে জিতেছে বাংলাদেশ।

এই জয়ে নাহিদ রানা বল হাতে উইকেট নিয়েছেন ৪টি। ব্যাট হাতে অপরাজিত ৮৬ রানের পর বল হাতে ২ উইকেট নিয়েছেন মোসাদ্দেক।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৮৪/৮ (সাইফ ৫, তানজিদ ৫৪, শান্ত ৬৭, লিটন ৭, হৃদয় ৩১,  মোসাদ্দেক ৮৬*, মিরাজ ৩, তানভির ৫, তাসকিন ২০; বার্টলেট ১০-০-৬২-১, এলিস ১০-১-৩৮-৩, স্কট ৮-০-৫৭-২, গ্রিন ৪-০-৩১-০, শর্ট ৩-০-১৪-০, রেনশ ৮-০-৩৫-২, জ‍্যাম্পা ৭-০-৪৭-০)

অস্ট্রেলিয়া: ৪২.২ ওভারে ১৯১/৯ (শর্ট ০, কনোলি ৩৫, লাবুশেন ১, ইংলিস ১৯, কেয়ারি ৪৭, গ্রিন ৫২*, রেনশ ২, স্কট ২, বার্টলেট ১, এলিস ৮, জ‍্যাম্পা ৬*; তাসকিন ৫-০-২৮-১, মুস্তাফিজ ৫.২-০-২৪-২, নাহিদ ১০-০-৪১-৪, মিরাজ ৬-১-২৩-১, মোসাদ্দেক ১০-১-৩৭-২, তানভির ৬-১-৩৩-০)।

ঢাকা/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়