Skip to main content
NTV Online Malaysia

NTV Malaysia

NTV Malaysia
  • খবর
  • কমিউনিটি
  • দূতাবাস
  • সাফল্য
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • ভ্রমণ
  • চাকরি
  • দর্শক ফোরাম
  • ছবি
  • English News
  • এলাকা অনুসন্ধান
    • কুয়ালালামপুর
    • মালাক্কা
    • জহুরবারু
    • পাহাং
    • পেরাক
    • কেডাহ
    • পেনাং
    • কেলান্তান
    • তেরেঙ্গানু
    • সাবাহ
    • সাবাহ সারোয়াক
  • English Version
  • এনটিভি বাংলাদেশ
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি ইউএই
  • ভিডিও
  • ছবি
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • এনটিভির অনুষ্ঠান
  • মালয়েশিয়ার খবর
  • বাংলাদেশ কমিউনিটি
  • বাংলাদেশ দূতাবাস
  • সফল বাংলাদেশি
  • ক্যাম্পাসের খবর
  • প্রবাসের বিনোদন
  • মালয়েশিয়ায় ভ্রমণ
  • মালয়েশিয়ায় চাকরি
  • প্রবাসীদের মতামত
  • এনটিভি দর্শক ফোরাম
  • English News
  • English News
  • কুয়ালালামপুর
  • মালাক্কা
  • জহুরবারু
  • পাহাং
  • পেরাক
  • কেডাহ
  • পেনাং
  • কেলান্তান
  • তেরেঙ্গানু
  • সাবাহ
  • এনটিভি বাংলাদেশ
  • এনটিভি ইউরোপ
  • English
  • মালয়েশিয়ার খবর
  • বাংলাদেশ কমিউনিটি
  • বাংলাদেশ দূতাবাস
  • সফল বাংলাদেশি
  • ক্যাম্পাসের খবর
  • প্রবাসের বিনোদন
  • মালয়েশিয়ায় ভ্রমণ
  • মালয়েশিয়ায় চাকরি
  • প্রবাসীদের মতামত
  • এনটিভি দর্শক ফোরাম
  • English News
  • English News
  • কুয়ালালামপুর
  • মালাক্কা
  • জহুরবারু
  • পাহাং
  • পেরাক
  • কেডাহ
  • পেনাং
  • কেলান্তান
  • তেরেঙ্গানু
  • সাবাহ
  • এনটিভি বাংলাদেশ
  • এনটিভি ইউরোপ
  • English
  • English Version
  • এনটিভি বাংলাদেশ
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি ইউএই
  • ভিডিও
  • ছবি
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • এনটিভির অনুষ্ঠান
Follow
  • প্রবাসের বিনোদন
অনলাইন ডেস্ক
১৯ মে, ২০২৬, ২৩:১০
আপডেট: ১৯ মে, ২০২৬, ২৩:১৫
অনলাইন ডেস্ক
১৯ মে, ২০২৬, ২৩:১০
আপডেট: ১৯ মে, ২০২৬, ২৩:১৫

মালয়েশিয়ায় একমঞ্চে প্রীতম-জেফার-পূজা ও তমা

অনলাইন ডেস্ক
১৯ মে, ২০২৬, ২৩:১০
আপডেট: ১৯ মে, ২০২৬, ২৩:১৫
অনলাইন ডেস্ক
১৯ মে, ২০২৬, ২৩:১০
আপডেট: ১৯ মে, ২০২৬, ২৩:১৫
প্রতীক হাসান, জেফার রহমান, তমা মির্জা ও পূজা চেরি। ছবি: কোলাজ

ঈদ মানেই ফিরে আসা মনের জানালায় শৈশবের কান্না, প্রিয়জনের হাসি, আর গ্রামের মেঠোপথ ধরে বেরিয়ে পড়া আনন্দের মিছিলে। কিন্তু যারা নিজের দেশ ছেড়ে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়েছেন, তাদের জন্য ঈদ হয়ে ওঠে এক ভিন্ন অনুভূতির; যেখানে বেদনার সঙ্গে জড়িয়ে থাকে উৎসবের আমেজ। মালয়েশিয়ায় বসবাসরত লক্ষাধিক প্রবাসী বাংলাদেশির জন্য এবারের ঈদ হয়ে উঠতে পারে বিশেষ স্মরণীয়। কারণ, ঈদের আনন্দকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলতে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী সাংস্কৃতিক উৎসব; যার শিরোনাম ‘সোনালি সন্ধ্যা’।

আগামী ২৪ মে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আকাশছোঁয়া মিনারা পিজিআরএম টাওয়ার ২-এ অনুষ্ঠিত হতে যাওয়া এই বর্ণিল আয়োজন যেন এক টুকরো বাংলাদেশ, বহুদূরে প্রবাসের মরুভূমিতে। ‘এমএস গোল্ড প্রেজেন্টস সোনালি সন্ধ্যা, পাওয়ার্ড বাই সোনালি জুয়েলস’ শিরোনামের এই আয়োজন শুরু হবে বিকেল ৫টায়, চলবে রাত ১০টা পর্যন্ত। টানা পাঁচ ঘণ্টাজুড়ে থাকবে নাচ, গান আর আবেগের বিনিময়। আয়োজনের পুরো দায়িত্ব সামলাচ্ছে এনএস ইউনিক গ্লোবাল এসডিএন বিএইচডি।

আয়োজক সূত্রে জানা গেছে, সন্ধ্যাজুড়ে দর্শকের জন্য থাকছে লাইভ মিউজিক, নৃত্য, ভিজ্যুয়াল প্রেজেন্টেশন, ডিজে সেট, লাইট শো এবং ইন্টারঅ্যাকটিভ পারফরম্যান্স; যা প্রবাসী দর্শকদের জন্য তৈরি করবে এক পূর্ণাঙ্গ উৎসবমুখর পরিবেশ। 

আয়োজকরা জানিয়েছেন, এটি কেবল একটি সাংস্কৃতিকসন্ধ্যা নয়; বরং এটি প্রবাসীদের জন্য উন্মুক্ত এক মঞ্চ, যেখানে মুখর হবে বাংলাদেশের ভাষা, গান, ছন্দ আর ঐতিহ্য। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন গায়ক ও সংগীত পরিচালক প্রীতম হাসান, সংগীতশিল্পী জেফার এবং প্রতীক হাসান।

আয়োজনকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে প্রীতম হাসান বলেন, ‘প্রবাসে এত বড় পরিসরে বাংলাদেশের মানুষদের সামনে পারফর্ম করা সবসময়ই বিশেষ অভিজ্ঞতা। এখানে আমরা শুধু গান করি না, দর্শকদের আবেগের সঙ্গে যুক্ত হই। ‘সোনালিসন্ধ্যা’ সেই আবেগ ভাগ করে নেওয়ার আরও একটি সুযোগ বলা যায়।’

জেফার বলেন, ‘ঈদের আনন্দ পরিবার থেকে দূরে থাকা মানুষদের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই আনন্দকে সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের।’ 

প্রতীক হাসান বলেন, ‘প্রবাসে যখন দেশের গান পরিবেশন করি, তখন মনে হয় আমরা দূরত্ব কমিয়ে আনছি। এই আয়োজন আমাদের সংস্কৃতিকে আরও বিস্তৃতভাবে তুলে ধরবে।’ 

এই তিন কণ্ঠশিল্পী ছাড়াও মঞ্চে বিশেষ পারফরম্যান্স নিয়ে হাজির হবেন ঢালিউডের দুই চিত্রনায়িকা। তারা হলেন পূজা চেরি এবং তমা মির্জা। এ আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে পূজা চেরি বলেন, ‘প্রবাসী দর্শকদের ভালোবাসা সবসময়ই আলাদা। তারা দেশের বাইরে থেকেও যেভাবে শিল্পীদের গ্রহণ করেন, সেটি সত্যিই অনুপ্রেরণাদায়ক।’ 

তমা মির্জা বলেন, ‘প্রবাসীদের ঈদের আনন্দে অংশ নিতে পারা আমার জন্য গর্বের বিষয়। এমন আয়োজন মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করে।’ ‘সোনালিসন্ধ্যা’ আয়োজনটি উপস্থাপনা করবেন রাফসান সাবাব ও তাবাসসুম প্রিয়াঙ্কা। 

তাদের উপস্থাপনায় থাকবে স্টেজ গেম, দর্শকের অংশগ্রহণমূলক সেগমেন্ট, সেলিব্রিটি ইন্টারঅ্যাকশন, কুইজ শো এবং আকস্মিক সারপ্রাইজ অ্যাক্ট; যা পুরো অনুষ্ঠানকে আরও গতিশীল ও প্রাণবন্ত করে তুলবে। 

এছাড়া প্রবাসী তরুণদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ডিজে আভিলার লাইভ সেট, যেখানে আধুনিক ইলেকট্রনিক বিট, বাংলা ফিউশন, বলিউড রিমিক্স এবং আন্তর্জাতিক হিট ট্র্যাকের মিশেলে তৈরি হবে এক ননস্টপ পার্টি জোন। মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিদের মতে, এমন আয়োজন তাদের জন্য শুধু বিনোদন নয়, বরং দেশের সঙ্গে আবেগের একটি শক্তিশালী সেতুবন্ধ। অনেকের মতে, প্রিয় তারকাদের সরাসরি দেখা ও একই মঞ্চে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ প্রবাস জীবনে খুবই বিরল অভিজ্ঞতা।

আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন, ‘সোনালিসন্ধ্যা’ শুধুই একটি কনসার্ট নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের একটি বৃহৎ সাংস্কৃতিক মিলনমেলা।

তারা আরও জানান, ভবিষ্যতে এই আয়োজনকে আরও বড় পরিসরে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নিয়মিত সাংস্কৃতিক ব্র্যান্ড ইভেন্টে পরিণত হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি। সরাসরি উপস্থিত হতে না পারা দর্শকদের জন্য ঈদের পরের দিন আয়োজনটি দেখার সুযোগ রয়েছে।

সর্বাধিক পঠিত
  1. প্রবাসে ঈদের উৎসবের রঙ ছড়ালো ‘সোনালী সন্ধ্যা’ তারকাদের গানে-নাচে মাতলো কুয়ালালামপুর
  2. প্রবাসীদের ঈদ আনন্দে মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রিতম-জেফার-পূজা-তমা 
  3. জুনে কুয়ালালামপুর মাতাবেন কণ্ঠশিল্পী ঐশী
  4. অ্যাওয়ার্ড নিতে মালয়েশিয়ায় ক্যামেলিয়া রাঙা: ফিরে দেখা তার রূপালি পর্দার যাত্রা
  5. কুয়ালালামপুরে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যালে প্রবাসীদের মাতালেন মনির খান-বর্ষা সুমী 
  6. কুয়ালালামপুরে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যালে গাইবেন মনির খান-লুইপা
সর্বাধিক পঠিত
  1. প্রবাসে ঈদের উৎসবের রঙ ছড়ালো ‘সোনালী সন্ধ্যা’ তারকাদের গানে-নাচে মাতলো কুয়ালালামপুর
  2. প্রবাসীদের ঈদ আনন্দে মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রিতম-জেফার-পূজা-তমা 
  3. জুনে কুয়ালালামপুর মাতাবেন কণ্ঠশিল্পী ঐশী
  4. অ্যাওয়ার্ড নিতে মালয়েশিয়ায় ক্যামেলিয়া রাঙা: ফিরে দেখা তার রূপালি পর্দার যাত্রা
  5. কুয়ালালামপুরে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যালে প্রবাসীদের মাতালেন মনির খান-বর্ষা সুমী 
  6. কুয়ালালামপুরে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যালে গাইবেন মনির খান-লুইপা

Follow Us

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman & Managing Director

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +88 02 9143381-5, Fax: +88 02 9143366-7

Browse by Category

  • About NTV
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTV
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive

Our Newsletter

To stay on top of the ever-changing world of business, subscribe now to our newsletters.

* We hate spam as much as you do

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman & Managing Director

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +88 02 9143381-5, Fax: +88 02 9143366-7

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

Edit with