Skip to main content
NTV Online Malaysia

NTV Malaysia

NTV Malaysia
  • খবর
  • কমিউনিটি
  • দূতাবাস
  • সাফল্য
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • ভ্রমণ
  • চাকরি
  • দর্শক ফোরাম
  • ছবি
  • English News
  • এলাকা অনুসন্ধান
    • কুয়ালালামপুর
    • মালাক্কা
    • জহুরবারু
    • পাহাং
    • পেরাক
    • কেডাহ
    • পেনাং
    • কেলান্তান
    • তেরেঙ্গানু
    • সাবাহ
    • সাবাহ সারোয়াক
  • English Version
  • এনটিভি বাংলাদেশ
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি ইউএই
  • ভিডিও
  • ছবি
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • এনটিভির অনুষ্ঠান
  • মালয়েশিয়ার খবর
  • বাংলাদেশ কমিউনিটি
  • বাংলাদেশ দূতাবাস
  • সফল বাংলাদেশি
  • ক্যাম্পাসের খবর
  • প্রবাসের বিনোদন
  • মালয়েশিয়ায় ভ্রমণ
  • মালয়েশিয়ায় চাকরি
  • প্রবাসীদের মতামত
  • এনটিভি দর্শক ফোরাম
  • English News
  • English News
  • কুয়ালালামপুর
  • মালাক্কা
  • জহুরবারু
  • পাহাং
  • পেরাক
  • কেডাহ
  • পেনাং
  • কেলান্তান
  • তেরেঙ্গানু
  • সাবাহ
  • এনটিভি বাংলাদেশ
  • এনটিভি ইউরোপ
  • English
  • মালয়েশিয়ার খবর
  • বাংলাদেশ কমিউনিটি
  • বাংলাদেশ দূতাবাস
  • সফল বাংলাদেশি
  • ক্যাম্পাসের খবর
  • প্রবাসের বিনোদন
  • মালয়েশিয়ায় ভ্রমণ
  • মালয়েশিয়ায় চাকরি
  • প্রবাসীদের মতামত
  • এনটিভি দর্শক ফোরাম
  • English News
  • English News
  • কুয়ালালামপুর
  • মালাক্কা
  • জহুরবারু
  • পাহাং
  • পেরাক
  • কেডাহ
  • পেনাং
  • কেলান্তান
  • তেরেঙ্গানু
  • সাবাহ
  • এনটিভি বাংলাদেশ
  • এনটিভি ইউরোপ
  • English
  • English Version
  • এনটিভি বাংলাদেশ
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি ইউএই
  • ভিডিও
  • ছবি
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • এনটিভির অনুষ্ঠান
Follow
  • সাক্ষাৎকার
নিজস্ব প্রতিবেদক
০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৫০
আপডেট: ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:০১
নিজস্ব প্রতিবেদক
০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৫০
আপডেট: ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:০১
আরও খবর
প্রবাসে ঈদের উৎসবের রঙ ছড়ালো ‘সোনালী সন্ধ্যা’ তারকাদের গানে-নাচে মাতলো কুয়ালালামপুর
মালয়েশিয়ায় একমঞ্চে প্রীতম-জেফার-পূজা ও তমা
প্রবাসীদের ঈদ আনন্দে মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রিতম-জেফার-পূজা-তমা 
জুনে কুয়ালালামপুর মাতাবেন কণ্ঠশিল্পী ঐশী
কুয়ালালামপুরে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যালে প্রবাসীদের মাতালেন মনির খান-বর্ষা সুমী 

অ্যাওয়ার্ড নিতে মালয়েশিয়ায় ক্যামেলিয়া রাঙা: ফিরে দেখা তার রূপালি পর্দার যাত্রা

নিজস্ব প্রতিবেদক
০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৫০
আপডেট: ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:০১
নিজস্ব প্রতিবেদক
০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৫০
আপডেট: ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:০১
অ্যাওয়ার্ড নিতে মালয়েশিয়ায় চিত্রনায়িকা ক্যামেলিয়া রাঙা : এনটিভি

বর্তমান প্রজন্মের পরিচিত মুখ অভিনেত্রী ক্যামেলিয়া রাঙা বর্তমানে অবস্থান করছেন মালয়েশিয়ায়। সেখানে এনটিভি আয়োজিত একটি জমকালো অনুষ্ঠানে সম্মানজনক 'এনটিভি অ্যাওয়ার্ড' গ্রহণ করেছেন তিনি। প্রতি বছর রবীন্দ্র জয়ন্তীতে এনটিভিতে প্রচারিত তার অভিনীত জনপ্রিয় নাটক ‘তপস্বিনী’-তে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তির পর এক বিশেষ সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন তার অভিনয় জীবন, ব্যক্তিগত লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক মিডিয়াতে আসার গল্প বলতে গিয়ে ক্যামেলিয়া জানান, তার অভিনয়ের আগ্রহটা পারিবারিকভাবেই এসেছে। তার দাদী, চাচা—সকলেই একসময় মঞ্চ নাটক, গান ও কবিতার সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি বলেন “ছোটবেলা থেকেই আমি খুব চঞ্চল ছিলাম। নাচতাম, লাফালাফি করতাম। কিন্তু কখনো ভাবিনি যে আমি মিডিয়াতে আসব,”
তার ক্যারিয়ারের মোড় ঘোরে যখন পরিচালক মিজানুর রহমান লাবু তাকে একটি চলচ্চিত্রের অফার দেন। দুটি গল্পের মধ্যে একটি ছিল গ্ল্যামারাস, অন্যটি ছিল বাস্তবধর্মী। তিনি বেছে নেন বাস্তবতার গল্পটাই। সেখান থেকেই শুরু হয় তার চলচ্চিত্র যাত্রা—‘নূরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’ দিয়ে।

অনেকে ছোট পর্দা দিয়ে শুরু করে বড় পর্দায় গেলেও ক্যামেলিয়ার ক্ষেত্রে বিষয়টি ছিল একটু ভিন্ন। ২০১৬ সালে এনটিভিতে তার প্রথম নাটক ‘তপস্বিনী’ প্রচারের পর সেটি দেখেই তাকে চলচ্চিত্রের অফার দেওয়া হয়। এই নাটকে তিনি সজল, তারেক আনাম এবং ড. ইনামুল হকের মতো কিংবদন্তি শিল্পীদের সাথে কাজ করার সুযোগ পান। চলচ্চিত্রেও তিনি ফজলুর রহমান বাবুর মতো শক্তিমান অভিনেতার বিপরীতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। বিশেষ করে রিয়েলিস্টিক বা বাস্তবধর্মী গল্পের প্রতি তার বিশেষ দুর্বলতা রয়েছে।

ক্যামেলিয়ার অভিনয় কেবল দেশেই সীমাবদ্ধ নেই। তার অভিনীত সিনেমা ভারতের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং তিনি সেখান থেকে সম্মাননাও অর্জন করেছেন। এছাড়া সম্প্রতি লস অ্যাঞ্জেলেসভিত্তিক একটি বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিনে মডেল হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। ভিসা এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে শিগগিরই তিনি আন্তর্জাতিক এই প্রজেক্টে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ক্যামেলিয়া জানান, অভিনয়ের কোনো 'এক্সপায়ার ডেট' নেই। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দর্শকদের হৃদয়ে থাকতে চান। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করার প্রবল ইচ্ছা পোষণ করেন তিনি। পড়াশোনার ক্ষেত্রে সমাজবিজ্ঞান থেকে অনার্স শেষ করলেও করোনার কারণে তার মাস্টার্স কিছুটা থমকে আছে, যা তিনি দেশের বাইরে গিয়ে সম্পন্ন করতে চান।

শোবিজের পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করতে ব্যবসায়ী হিসেবেও আত্মপ্রকাশ করেছেন এই অভিনেত্রী। ২০২১ সাল থেকে ট্রেডিং ব্যবসার সাথে যুক্ত থাকার পর বর্তমানে সোলার এনার্জি প্রজেক্ট নিয়ে কাজ করছেন তিনি। তার মতে, "মিডিয়ার গ্ল্যামার ধরে রাখতে প্রচুর অর্থের প্রয়োজন, তাই অভিনয়ের পাশাপাশি স্থায়ী আয়ের জন্য ব্যবসার বিকল্প নেই।"

বিয়ে নিয়ে প্রশ্নে ক্যামেলিয়া বেশ সোজাসাপ্টা। তিনি মনে করেন, জীবনসঙ্গী যদি বাবা-মায়ের মতো যত্নশীল না হয়, তবে সেই দাম্পত্য জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। এখনই বিয়ের কোনো তাড়াহুড়ো নেই তার। তবে জীবনসঙ্গী হিসেবে বিদেশি নয়, বরং একজন দেশি এবং মনখোলা মানুষকেই প্রাধান্য দেবেন তিনি।

সবশেষে প্রবাসী বাঙালিদের প্রতি ভালোবাসা জানিয়ে ক্যামেলিয়া বলেন, "মালয়েশিয়া এসে প্রবাসীদের কষ্ট দেখে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। তারা যেভাবে পরিবার ছেড়ে বিদেশের মাটিতে সংগ্রাম করছেন, তা সত্যি প্রশংসার দাবি রাখে।"
 

সর্বাধিক পঠিত
  1. স্বাধীন দেশে স্বাধীন ভাবে কাজ করতে চাই: চিত্রনায়িকা প্রিয়াঙ্কা জামান
  2. আবদুল্লাহ আল ইমরান সোশ্যাল মিডিয়া একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ
  3. সেরা ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় মালয়েশিয়া প্রবাসী পাভেল সারওয়ার
  4. পিএইচডি শিক্ষার্থী মার্জিয়া মহুয়ার গানে মুগ্ধ মালয়েশিয়া প্রবাসীরা
  5. মালয়েশিয়া থেকে দেশীয় শাড়ি নিয়ে কাজ করছেন পাপিয়া
  6. ঐতিহ্যবাহী বেতশিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতে চান সুলতানা পারভিন
সর্বাধিক পঠিত
  1. স্বাধীন দেশে স্বাধীন ভাবে কাজ করতে চাই: চিত্রনায়িকা প্রিয়াঙ্কা জামান
  2. আবদুল্লাহ আল ইমরান সোশ্যাল মিডিয়া একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ
  3. সেরা ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় মালয়েশিয়া প্রবাসী পাভেল সারওয়ার
  4. পিএইচডি শিক্ষার্থী মার্জিয়া মহুয়ার গানে মুগ্ধ মালয়েশিয়া প্রবাসীরা
  5. মালয়েশিয়া থেকে দেশীয় শাড়ি নিয়ে কাজ করছেন পাপিয়া
  6. ঐতিহ্যবাহী বেতশিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতে চান সুলতানা পারভিন

Follow Us

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman & Managing Director

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +88 02 9143381-5, Fax: +88 02 9143366-7

Browse by Category

  • About NTV
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTV
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive

Our Newsletter

To stay on top of the ever-changing world of business, subscribe now to our newsletters.

* We hate spam as much as you do

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman & Managing Director

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +88 02 9143381-5, Fax: +88 02 9143366-7

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

Edit with