প্রথম পাতা সারাদেশ রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কারাগারে শিক্ষক
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কারাগারে শিক্ষক

শেয়ার
শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শিক্ষককে আটক করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।অভিযুক্ত শিক্ষক জেলা শহরের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (টাউন হাইস্কুল) সহকারী শিক্ষক মিজানুর রহমান। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর পরিবার সদর মডেল থানায় মামলা দায়ের করলে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

 

ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবার, পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সাল থেকে প্রাইভেট পড়ানোর অযুহাতে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে শিক্ষক মিজানুর রহমান। ঘটনাটি কাউকে না জানানোর জন্য ওই ছাত্রীকে ভয়ভীতিও দেখানো হয়।

 

পরে ভুক্তভোগী ছাত্রী মিজানুর রহমানের বিষয়টি পরিবারকে জানায়। এর প্রেক্ষিতে বুধবার মেয়ের পরিবার অভিযুক্ত শিক্ষককে ডেকে পাঠায়। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা তাকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত শিক্ষক মিজানুর রহমানকে পুলিশ হেফাজতে নেয়। পরবর্তীতে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয় তাকে।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, শিক্ষার্থীর পরিবারের দায়ের করা মামলায় শিক্ষকের বিরুদ্ধে ২০২৫ সালের অক্টোবর মাসে ধর্ষনের অভিযোগ তোলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

শেয়ার
সম্পর্কিত লেখা

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ২ ভাই নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। তিনজন গুরুতর আহত...

বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ নওগাঁ জেলা শাখার সভাপতি লিটন, সম্পাদক ডাঃ নয়ন

বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ নওগাঁ জেলা শাখার কবির আলম লিটন সভাপতি ও...

বগুড়া শহরের ওপর দিয়ে যাবে ট্রেন, একনেকে যাচ্ছে রেল প্রকল্প

সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ডুয়েলগেজ রেলপথ...

রাজশাহীতে বালুবাহী ট্রাক-মাহেন্দ্রা সংঘর্ষে নিহত ২, আহত ৪

রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার তেতুলতলা এলাকায় বালুবাহী ট্রাক ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে...