প্রথম পাতা সারাদেশ রংপুর রংপুরে পানিতে ডুবে বেরোবি শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু
রংপুর

রংপুরে পানিতে ডুবে বেরোবি শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

শেয়ার
শেয়ার

রংপুরে পৃথক দুইটি স্থানে পানিতে ডুবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) নগরীর পানবাড়ী এলাকায় ঘাঘট নদী এবং পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নে এ ঘটনাগুলো ঘটে।

 

নিহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শিহাব শাহরিয়ার ও সজিব মিয়ার ৬ বছর বয়সী ছেলে রাজীব মিয়া এবং শাহজাহান মিয়ার ৪ বছর বয়সী মেয়ে সেনাতুল আক্তার। তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাইবোন।এ বিষয়ে রংপুর মহানগরের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে নগরীর পানবাড়ী এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন শিক্ষার্থী শিহাব শাহরিয়ার। পরে অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ নদীতে ভাসতে দেখা যায়। শিহাব নগরীর দর্শনা সূত্রাপুর এলাকার মুকুট মিয়ার ছেলে।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, দুপুরে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকায় খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই শিশু। খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখা যায়।

শেয়ার
সম্পর্কিত লেখা

গোসলে নেমে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

  গাইবান্ধায় একটি দিঘিতে একসঙ্গে গোসলে নামে তিন বন্ধু। এতে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে...

৭০ বছরের দাম্পত্যের শেষ অধ্যায়ও একসঙ্গে, স্বামীর মৃত্যুর এক ঘণ্টা পরই না ফেরার দেশে স্ত্রী

প্রায় সাত দশক ধরে একই ছাদের নিচে, একই স্বপ্ন আর সংগ্রামের পথে...

ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

ঠাকুরগাঁও সদর উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবন্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।...

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে এক রোগীর মৃত্যু ঘিরে রোগীর স্বজন...