প্রথম পাতা সারাদেশ রংপুর বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
রংপুর

বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

শেয়ার
শেয়ার

গাইবান্ধার সদর উপজেলার ত্রিমোহনী পেয়ারাপুর গ্রামে বসতভিটার সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফাহমিদ রুমন (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ভাই ফারদিন রুহিত আহত হন। নিহত রুমন ওই এলাকার ফারুক মিয়ার ছেলে।রোববার (৭ জুন) রাত ১০টার দিকে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ত্রিমোহনীর পেয়ারাপুরে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, বসতভিটার সীমানা নিয়ে প্রতিবেশী আকিফ আহসানের সঙ্গে ফাহদিন রুমনদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল রাতে ওই বসত ভিটার জমির মাপযোগ নিয়ে দুই পক্ষের কথার কাটাকাটি হয়। একপর্যায়ে আকিফ আহসানের লোকজন রুমনদের ওপর ছুরিকাঘাত করেন। তাঁদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ফাহদিন রুমন মারা যান। তার বড় ভাই বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান যে, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে, পাশাপাশি এই হামলার ঘটনায় জড়িত মূল আসামিদের দ্রুত গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম ইতিমধ্যেই জোরদার অভিযান শুরু করেছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

শেয়ার
সম্পর্কিত লেখা

গোসলে নেমে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

  গাইবান্ধায় একটি দিঘিতে একসঙ্গে গোসলে নামে তিন বন্ধু। এতে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে...

৭০ বছরের দাম্পত্যের শেষ অধ্যায়ও একসঙ্গে, স্বামীর মৃত্যুর এক ঘণ্টা পরই না ফেরার দেশে স্ত্রী

প্রায় সাত দশক ধরে একই ছাদের নিচে, একই স্বপ্ন আর সংগ্রামের পথে...

ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

ঠাকুরগাঁও সদর উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবন্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।...

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে এক রোগীর মৃত্যু ঘিরে রোগীর স্বজন...