প্রথম পাতা সারাদেশ রংপুর কুড়িগ্রাম সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি
রংপুর

কুড়িগ্রাম সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

শেয়ার
শেয়ার

সম্প্রতি ভারত থেকে অবৈধভাবে বাংলা ভাষাভাষি লোকজনকে বাংলাদেশে ‘পুশইন’ করার ঘটনায় দেশ ব্যাপি উদ্ধেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভারত সীমান্ত লাগোয়া কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)| সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে বলে জানিয়েছে বিজিবি।সোমবার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জানায়, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ পুশইনের ঘটনার পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম সীমান্ত এলাকায় নিরাপত্তা জোড়দার করা হয়েছে| যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তজুড়ে নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

 

বিজিবি জানায়, সীমান্তের প্রতিটি বিওপি (বর্ডার আউটপোস্ট) থেকে নিয়মিত টহলের পাশাপাশি দিন-রাত বিশেষ কৌশলগত টহল পরিচালনা করা হচ্ছে| একই সঙ্গে অবৈধ পুশইন প্রতিরোধে বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকদের সময়ে যৌথ টহল, গোয়েন্দা নজরদারি এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্ভূত যেকোনো পরিস্থিতি পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বিজিবি| দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ় অবস্থানে রয়েছে।

 

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সীমান্তবর্তী জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে| পাশাপাশি সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক গতিবিধি পরিলক্ষিত হলে দ্রুত বিজিবিকে অবহিত করার অনুরোধ করা হয়েছে|

শেয়ার
সম্পর্কিত লেখা

গোসলে নেমে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

  গাইবান্ধায় একটি দিঘিতে একসঙ্গে গোসলে নামে তিন বন্ধু। এতে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে...

৭০ বছরের দাম্পত্যের শেষ অধ্যায়ও একসঙ্গে, স্বামীর মৃত্যুর এক ঘণ্টা পরই না ফেরার দেশে স্ত্রী

প্রায় সাত দশক ধরে একই ছাদের নিচে, একই স্বপ্ন আর সংগ্রামের পথে...

ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

ঠাকুরগাঁও সদর উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবন্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।...

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে এক রোগীর মৃত্যু ঘিরে রোগীর স্বজন...