প্রথম পাতা সারাদেশ সিলেট জাফলংয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের
সিলেট

জাফলংয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের

শেয়ার
শেয়ার

সিলেটের গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্র জাফলংয়ের পিয়াইন নদীতে ডুবে ইমতিয়াজ হোসেন রাহি (১৬) নামের এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে।সোমবার (১ জুন) বিকেল ৪টা ৫৬ মিনিটের দিকে পিয়াইন নদীর নাজিমগড় নৌকাঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রাহি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে চট্টগ্রাম থেকে বন্ধুদের সঙ্গে জাফলংয়ে বেড়াতে আসে রাহি। দুপুরের দিকে নাজিমগড় নৌকাঘাট এলাকায় অন্য বন্ধুদের সঙ্গে সাঁতার কেটে নদী পার হতে যাচ্ছিল। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয় একদল ডুবুরি তার মরদেহ উদ্ধার করেন।

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার
সম্পর্কিত লেখা

নিজের কেনা বাড়িতেই ঠাঁই মিলল না মেক্সিকো প্রবাসী সাজেদার

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নতুনপাড়া এলাকার বসুন্ধরা আবাসিক কলোনির একটি বাড়িকে কেন্দ্র করে...

মৌলভীবাজারে শ্রমজীবী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

মৌলভীবাজারে শ্রমজীবী এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে...

‘আপা’ ডাকায় নয়, বাসি মিষ্টি থাকায় বনফুলকে জরিমানা

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে বনফুল অ্যান্ড কোম্পানির একটি শাখায় ভ্রাম্যমাণ আদালতের...

হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

হবিগঞ্জ সদর উপজেলায় রুবিনা আক্তার (২৫) নামে এক নারীর মুখমণ্ডল এসিড দিয়ে...