প্রথম পাতা সারাদেশ সিলেট মৌলভীবাজারে শ্রমজীবী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
সিলেট

মৌলভীবাজারে শ্রমজীবী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

শেয়ার
শেয়ার

মৌলভীবাজারে শ্রমজীবী এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশে।মঙ্গলবার (৯ জুন) তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১২ জুন) বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

 

গ্রেফতাররা হলেন ফেরদৌস হোসেন (৩১) ও কন্নাল মিয়া ওরফে জয়নাল (৩৯)। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ সুত্র জানায়, ৩ জুন ভোরের দিকে শহরের একটি ভাড়া বাসায় শ্রমজীবী ভুক্তভোগী নারী তার শিশু কন্যাকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। সেসময় তিন দুষ্কৃতকারী কৌশলে দরজার ছিটকিনি খুলে মুখোশ পরা অবস্থায় ঘরে প্রবেশ করেন। পরে তাদের দুজন ওই নারীকে ধর্ষণ করেন এবং অপরজন মোবাইলফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা করেন।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পলাতক অন্যজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার
সম্পর্কিত লেখা

নিজের কেনা বাড়িতেই ঠাঁই মিলল না মেক্সিকো প্রবাসী সাজেদার

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নতুনপাড়া এলাকার বসুন্ধরা আবাসিক কলোনির একটি বাড়িকে কেন্দ্র করে...

‘আপা’ ডাকায় নয়, বাসি মিষ্টি থাকায় বনফুলকে জরিমানা

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে বনফুল অ্যান্ড কোম্পানির একটি শাখায় ভ্রাম্যমাণ আদালতের...

হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

হবিগঞ্জ সদর উপজেলায় রুবিনা আক্তার (২৫) নামে এক নারীর মুখমণ্ডল এসিড দিয়ে...

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা...