প্রথম পাতা সারাদেশ সিলেট মৌলভীবাজারে বজ্রপাতে একসঙ্গে ১৩ গরুর মৃত্যু
সিলেট

মৌলভীবাজারে বজ্রপাতে একসঙ্গে ১৩ গরুর মৃত্যু

শেয়ার
শেয়ার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাঠে ঘাস খাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে একসঙ্গে ১৩টি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।বজ্রপাতে নিহত গরুর মালিকরা হলেন—কুচাই চা বাগান এলাকার রবি মুন্ডা, কালাচান মুন্ডা, বুধুলাল মুন্ডা, রাজেন মুন্ডা, মক্র মুন্ডা, চিনিলাল মুন্ডা ও বিরসা মুন্ডা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা বাগান এলাকায় একটি মাঠের মধ্যে গরুগুলো ঘাস খাচ্ছিল। এমন সময় হঠাৎ তীব্র বজ্রপাত হলে মাঠে চরানো অবস্থায় ১৩টি গরু ঘটনাস্থলেই মারা যায়।

 

বিষয়টি নিশ্চিত করে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। বজ্রপাতে একসঙ্গে ১৩টি গরু মারা গেছে। যাদের গরু মারা গেছে তারা সবাই গরীব।

শেয়ার
সম্পর্কিত লেখা

নিজের কেনা বাড়িতেই ঠাঁই মিলল না মেক্সিকো প্রবাসী সাজেদার

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নতুনপাড়া এলাকার বসুন্ধরা আবাসিক কলোনির একটি বাড়িকে কেন্দ্র করে...

মৌলভীবাজারে শ্রমজীবী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

মৌলভীবাজারে শ্রমজীবী এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে...

‘আপা’ ডাকায় নয়, বাসি মিষ্টি থাকায় বনফুলকে জরিমানা

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে বনফুল অ্যান্ড কোম্পানির একটি শাখায় ভ্রাম্যমাণ আদালতের...

হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

হবিগঞ্জ সদর উপজেলায় রুবিনা আক্তার (২৫) নামে এক নারীর মুখমণ্ডল এসিড দিয়ে...