প্রথম পাতা সারাদেশ সিলেট হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সিলেট

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

শেয়ার
শেয়ার

হবিগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন।

 

বুধবার (৩ জুন) সকালে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশীপুর গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে কাশীপুর গ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সেখানে ২-০ গোলে ব্রাজিল হেরে গেলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়।

 

পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। সকালে আবারও খেলা নিয়ে তর্কে জড়ায় দুই পক্ষ। পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ।ঘণ্টাব্যাপী সংঘাতে দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার
সম্পর্কিত লেখা

নিজের কেনা বাড়িতেই ঠাঁই মিলল না মেক্সিকো প্রবাসী সাজেদার

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নতুনপাড়া এলাকার বসুন্ধরা আবাসিক কলোনির একটি বাড়িকে কেন্দ্র করে...

মৌলভীবাজারে শ্রমজীবী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

মৌলভীবাজারে শ্রমজীবী এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে...

‘আপা’ ডাকায় নয়, বাসি মিষ্টি থাকায় বনফুলকে জরিমানা

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে বনফুল অ্যান্ড কোম্পানির একটি শাখায় ভ্রাম্যমাণ আদালতের...

হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

হবিগঞ্জ সদর উপজেলায় রুবিনা আক্তার (২৫) নামে এক নারীর মুখমণ্ডল এসিড দিয়ে...