প্রথম পাতা জাতীয় ক্রিকেটার নাঈমকে মারধর, খুলশী থানার ওসি প্রত্যাহার
জাতীয়

ক্রিকেটার নাঈমকে মারধর, খুলশী থানার ওসি প্রত্যাহার

শেয়ার
শেয়ার

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করে থানায় নিয়ে যাওয়া এবং সেখানে অসদাচরণের অভিযোগে সিএমপির খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।দিনভর তীব্র আলোচনা ও সমালোচনার পর শনিবার (১৩ জুন) রাত ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (পিআর) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

 

শুক্রবার (১২ জুন) রাতে ঢাকা থেকে ফিরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান।

 

নাঈমের অভিযোগ, নগরীর লালখান বাজার মোড়ে অটোরিকশাটি থামিয়ে তাকে মারধর করেন পুলিশ সদস্যরা। এসময় তাকে অটোরিকশায় করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশকে জানায়, তিনি ক্রিকেটার নাঈম হাসান। এরপরও পুলিশ তাকে ছাড়েনি। পরে তাকে নগরীর খুলশী থানায় নিয়ে যাওয়া হয়। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি তামিম ইকবাল ও পরিচালক ইসরাফিল খসরুর ফোন পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান।

 

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিএমপি। পাশাপাশি বিভাগীয় মামলা হবে বলেও জানান সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

 

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী জানান, জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করে থানায় নিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার
সম্পর্কিত লেখা

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জাতীয় টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টিকা সংগ্রহ পদ্ধতিতে...

প্রতিটি জেলা হাসপাতালে হবে কিডনি ডায়ালাইসিস সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী

রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে এসে দেশের সব জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার...

তিস্তায় আরেকটি ব্যারেজ করতে চায় সরকার: সংসদে প্রধানমন্ত্রী

শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের জন্য তিস্তা নদীতে আরো একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা...

গত ১২ বছর তাদেরকে কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী

‘গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে দেশ ও জনগণের ক্ষতি করলে সরকারকে বেশি দিন সময়...