প্রথম পাতা বিশ্ব ৬ মাসের শিশুকে নিয়ে ৬তলা থেকে মায়ের লাফ, বাঁচলো শিশু
বিশ্ব

৬ মাসের শিশুকে নিয়ে ৬তলা থেকে মায়ের লাফ, বাঁচলো শিশু

শেয়ার
শেয়ার

ভারতের হায়দরাবাদের মিয়াপুর এলাকায় ছয়তলা একটি আবাসিক ভবন থেকে ছয় মাস বয়সী শিশুকে কোলে নিয়ে ঝাঁপ দেওয়ার ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।তবে আশ্চর্যজনকভাবে শিশুটি প্রাণে বেঁচে গেছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

 

পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম ইশা সাহু (৩৭)। গতকাল শুক্রবার (১২ জুন) বিকেলে তিনি নিজের ছয় মাস বয়সী কন্যাশিশুকে কোলে নিয়ে ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে ঝাঁপ দেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

 

ঘটনায় ইশা সাহুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে শিশুটি প্রথমে একটি সুরক্ষামূলক বেড়ার ওপর পড়ে যাওয়ায় প্রাণঘাতী আঘাত থেকে রক্ষা পায়। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।চিকিৎসকদের জানান, শিশুটি এখন শঙ্কামুক্ত এবং তার আঘাতও তুলনামূলকভাবে সামান্য।

 

মধ্যপ্রদেশের বাসিন্দা ইশা সাহু স্বামী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। বড় মেয়ের বয়স আট বছর এবং ছোট মেয়ের বয়স ছয় মাস।পুলিশ সূত্রে জানা গেছে, তিনি কয়েক মাস ধরে তীব্র অনিদ্রা, উদ্বেগ এবং সন্তান জন্মের পর দেখা দেওয়া মানসিক অবসাদের উপসর্গে ভুগছিলেন।

 

ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাসার ভেতরেই ছিলেন। শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। ইশা ও তার স্বামী উভয়েই বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং পরিবার নিয়ে ওই আবাসিক কমপ্লেক্সে বসবাস করতেন।

 

পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের বক্তব্য এবং চিকিৎসা-সংক্রান্ত নথিপত্রও পর্যালোচনা করা হচ্ছে।

 

মিয়াপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

 

ঘটনাটি স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী ও স্বজনদের মধ্যে গভীর শোক ও বিস্ময়ের সৃষ্টি করেছে।

শেয়ার
সম্পর্কিত লেখা

ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি প্রকাশ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য একটি ঐতিহাসিক সমঝোতা...

ইরান-লেবাননের পাশে দাঁড়াচ্ছে চীন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তাণ্ডবে বিধ্বস্ত ইরান ও লেবাননের পাশে দাঁড়াচ্ছে চীন। যুদ্ধাবস্থার...

বিশ্বখ্যাত সায়েন্টিফিক আমেরিকানের ‘বিজ্ঞানের উদীয়মান তারকা’ ড. তনিমা তাসনিম অনন্যা

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিজ্ঞান সাময়িকী সায়েন্টিফিক আমেরিকান ‘বিজ্ঞানের উদীয়মান তারকা’ হিসেবে স্বীকৃতি...

বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন, রেড রোড বিতর্কে দিলীপ ঘোষ

ভারতে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান এবং রাস্তা...