প্রথম পাতা জাতীয় মামলার কারণে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দিতে পারছি না : শিক্ষামন্ত্রী
জাতীয়

মামলার কারণে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দিতে পারছি না : শিক্ষামন্ত্রী

শেয়ার
শেয়ার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে জাতীয় সংসদের অধিবেশনে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নোয়াখালী- ২ আসনের এমপি জয়নাল আবদীন ফারুকের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারে মামলা রয়েছে। তাই এসব নিয়োগ মামলা জটিলতার কারণে নিরসন হচ্ছে না।

 

তিনি বলেন, ‘সাড়ে ২৬ হাজার নয় এরপর আরো ২ হাজার ৬০০, ১৭ হাজার—এই শিক্ষক নিয়োগের বিভিন্ন মামলা জটিলতার কারণে নিরসন করতে পারছি না। এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি ৪ হয়েছে। দায়িত্ব পাওয়ার প্রথম সপ্তাহ থেকে আদালত পাড়ায় এই মামলার জটিলতা নিরসনের জন্য চেষ্টা করছি। কিন্তু জানি না এখন পর্যন্ত আদালতের অ্যাপিলেট ডিভিশন থেকে কোনো কসলিস্টে এগুলো আসছে না। সারাদেশে এই শিক্ষকের অভাবের কথা সবাই বলেছেন।শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘শুধু এগুলোও নয় এনটিআরসিএ-কলেজের প্রধান শিক্ষকের নিয়োগ মামলার জটিলতার কারণে ঝুলে আছে। সেখানেই শেষ নয়, প্রতিটি প্রাথমিক স্কুলে দপ্তরি-নৈশপ্রহরীর নিয়োগও মামলার কারণে আটকে আছে। আমরা যদি মামলার পরিসংখ্যান দেখি, তাহলে হাজার হাজার মামলা দেখতে পারছি।

 

ইতোমধ্যে আরও ৩৩ হাজার প্রতিষ্ঠান প্রধান পদ খালি হয়েছে। মাননীয় স্পীকার আপনি ভেবে দেখুন, যারা এখনো প্রধান শিক্ষক (হেড মাস্টার) হতে পারেননি, তারা অবসরে চলে যাচ্ছেন। যারা অবসরে চলে যাচ্ছেন, তারা প্রধান শিক্ষক পদে প্রমোশন পাচ্ছেন। আপ্রাণ চেষ্টা করার পরেও মামলার জটিলতার কারণে এ সমস্যার নিরসন হচ্ছে না।’

শেয়ার
সম্পর্কিত লেখা

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জাতীয় টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টিকা সংগ্রহ পদ্ধতিতে...

প্রতিটি জেলা হাসপাতালে হবে কিডনি ডায়ালাইসিস সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী

রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে এসে দেশের সব জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার...

তিস্তায় আরেকটি ব্যারেজ করতে চায় সরকার: সংসদে প্রধানমন্ত্রী

শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের জন্য তিস্তা নদীতে আরো একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা...

গত ১২ বছর তাদেরকে কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী

‘গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে দেশ ও জনগণের ক্ষতি করলে সরকারকে বেশি দিন সময়...