
পুশইন বন্ধে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই: এবি পার্টি
পুশইন বন্ধ করতে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে দাবি করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি । বুধবার রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সীমান্ত হত্যা, পুশইন ও কাঁটাতারের রাজনীতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে দলটি এ দাবি করে।

















