
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই হারল বাংলাদেশ
ওয়ানডে সিরিজে সাফল্যের ধারাবাহিকতা টি-টোয়েন্টিতে ধরে রাখতে পারল না বাংলাদেশ। হার দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল তারা। আজ চট্টগ্রাম সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে চার উইকেটে হারাল অস্ট্রেলিয়া। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।























