
পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৬
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর আলাদা অভিযানে ছয়জন নিহত হয়েছে। রোববার দেশটির সন্ত্রাস দমন বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীরা হামলার ষড়যন্ত্র এবং আইন নিরাপত্তা বাহিনীর চলাচলে বাধা দিতে শাকারদারা রোডে একটি চেকপয়েন্ট স্থাপন করেছিল।























