বন্দরে স্ত্রীকে ক্ষুর দিয়ে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সাথীকে (৩৮) ক্ষুর দিয়ে গলা কেটে হত্যা করেছে স্বামী জনি শীল।

বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
বন্দর থানা, নারায়াণগঞ্জ
বন্দর থানা, নারায়াণগঞ্জ |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সাথীকে (৩৮) ক্ষুর দিয়ে গলা কেটে হত্যা করেছে স্বামী জনি শীল।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় বন্দরের ঝাউতলা ইব্রাহীম মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ রাত সাড়ে ৭টায় লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনার পর থেকে ঘাতক স্বামী জনি শীল পলাতক রয়েছে।

জানা গেছে, বন্দরের ঝাউতলা সরদার বাড়ি এলাকায় ইব্রাহীম মিয়ার বাড়িতে বিহারী দম্পত্তি সাথী ও জনি প্রায় ৪ বছর ধরে বসবাস করে আসছে। জনি স্থানীয় বাজারে সেলুনের দোকান চালাতো।

এ বাড়ির অন্য ভাড়াটিয়ারা জানান, কয়দিন পর পরই তারা স্বামী-স্ত্রী ঝগড়া করতেন। গতকাল সন্ধ্যায় ভাড়াটিয়া ঘরের দরজার পাশে রক্ত দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ এসে ঘরের দরজা খুলে গৃহবধূ সাথীর গলা কাটা লাশ উদ্ধার করে।

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, আমরা সন্ধ্যায় সংবাদ পেয়ে আমার অফিসার এসআই লুৎফর ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল রেকর্ড করে এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। গলার কাটা দেখে ধারণা করা হচ্ছে তাকে ক্ষুর দিয়ে জবাই করা হয়েছে।

তিনি আরো জানান, নিহত সাথী আদমজী বিহারী কলোনীর রাজুর মেয়ে। ঘাতক জনিকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।