মতামত

সম্পাদকীয়

যানজট নিরসনে সহায়ক হবে

ঢাকার যানজট এখন শুধু ভোগান্তির বিষয় নয়; এটি অর্থনীতি, উৎপাদনশীলতা এবং নাগরিক জীবনের মানের ওপর সরাসরি প্রভাব ফেলছে। তাই দীর্ঘসূত্রতা না করে চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের উদ্যোগ বাস্তবায়নে আর কালক্ষেপণ নয়। সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নে এ পদক্ষেপ রাজধানীর যানজট নিরসনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।

চাই শিশুবান্ধব পরিবেশ ও বিকল্প দণ্ডবিধি

সমাজকল্যাণ মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় করে শিশুদের জন্য স্থায়ী মনিটরিং সেল গঠন করা প্রয়োজন। আমরা আশা করি আদালতের এই নির্দেশনা কেবল কাগুজে প্রতিবেদনে সীমাবদ্ধ থাকবে না। কারাবন্দী শিশুদের ‘বিপন্ন শৈশব’ উদ্ধারে কার্যকর রোডম্যাপ করা হবে। মায়ের অপরাধের দায়ে যেন কোনোভাবেই শিশুর ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেয়া না হয়। মুক্ত বাতাসে বেড়ে ওঠার অধিকার প্রতিটি শিশুর জন্মগত। আর সেই অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

অভিমত

ভারতের হাসিনাকে হঠাৎ সামনে আনার রহস্য কী?

বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় ভারতের পক্ষে আগের মতো একক প্রভাব বিস্তার করা আর সহজ নয়। তাই “হাসিনা কার্ড” ব্যবহার করে তারা একদিকে আওয়ামী লীগের অবশিষ্ট সমর্থকদের আবেগ জিইয়ে রাখতে চাইছে, অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে মানসিক অস্থিরতা ও রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে চাইছে। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো—যে রাজনীতি জনগণের ওপর না দাঁড়িয়ে, বিদেশী আশ্রয়ের ওপর দাঁড়ায়, তার পরিণতি কখনোই স্থায়ী হয় না। আজ শেখ হাসিনা হয়তো ভারতের কাছে একটি কৌশলগত সম্পদ। কিন্তু ইতিহাসের শেষ বিচারে তিনি মূল্যায়িত হবেন একজন বিতর্কিত শাসক হিসেবেই—যার শাসনামলে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক ভারসাম্য গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর ভারতও একদিন বুঝবে—কোনো দেশের জনগণকে পাশ কাটিয়ে কেবল একটি পরিবার বা একটি দলের ওপর ভর করে দীর্ঘমেয়াদি সম্পর্ক টিকিয়ে রাখা যায় না।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর শুধু একটি সফর নয়; বরং এটি বাংলাদেশের নতুন কূটনৈতিক আত্মবিশ্বাসের প্রতীক। এটি এমন এক বার্তা, যেখানে বাংলাদেশ বলতে চাইছে— আমরা বন্ধুত্ব চাই, সহযোগিতা চাই, উন্নয়ন চাই; কিন্তু সেটি হতে হবে সম্মান ও সমতার ভিত্তিতে। কারণ,বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশ সার্বভৌম।বাংলাদেশ এখন আর কারও দয়ার উপর নির্ভরশীল নয়। তাই বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতির মূল দর্শন এখন একটাই— “সবার আগে বাংলাদেশ।”

মধ্যযুগীয় যাজকতন্ত্র ও ইসলামী শরীয়ার বিচারব্যবস্থা সমতুল্য নয়

ইউরোপের মধ্যযুগীয় যাজকতন্ত্রের অন্ধকার ইতিহাস আর ইসলামী শরীয়ার বিচারব্যবস্থাকে এক করে দেখার কোনো সুযোগ নেই। শরীয়তের বিচারব্যবস্থা কোনোভাবেই অমানবিক বা বর্বর নয়; বরং তা ন্যায়, ভারসাম্যপূর্ণ ও মানবকল্যাণভিত্তিক একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা। অন্যায়, অবিচার ও অপরাধ দমন, সামাজিক স্থিতি ও মানুষের মৌলিক অধিকার সংরক্ষণে এর কার্যকারিতা সব যুগেই সমভাবে প্রযোজ্য।

কোরবানির পশুর চামড়ার যত্ন নেয়া কেন জরুরি?

কোরবানির চামড়া জাতীয় সম্পদ। সঠিক নিয়মে চামড়া সংরক্ষণ না করলে প্রতি বছর কোটি কোটি টাকার ক্ষতি হয়। এই বাস্তবতা উপলব্ধি করেই এ বছর সরকার চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে, যা নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ।

পাঠকের অভিমত

দারিদ্র্য বিমোচন বিত্তবানদের অপ্রয়োজনীয় সম্পদ আহরণ নিয়ন্ত্রণ করতে হবে

দারিদ্র্য বিমোচনের কার্যকর কৌশল হিসেবে কেবল নতুন সম্পদ সৃষ্টি নয়, বরং সম্পদের অতিরিক্ত ও অপ্রয়োজনীয় কেন্দ্রীভূতকরণের ওপরও যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ আরোপ করা জরুরি।

সিলিকন ভ্যালি থেকে ইসলামী ব্যাংক: কেন দেউলিয়ার পথে?

ব্যাংকিং খাতের সবচেয়ে মূল্যবান সম্পদ কোনো ভবন, প্রযুক্তি বা মূলধন নয়; বরং গ্রাহকের বিশ্বাস। এই বিশ্বাস যত শক্তিশালী, ব্যাংকের ভিত তত মজবুত।

ভাওয়াল কলেজের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ জরুরি

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক।

মুস্তাফা জামান আব্বাসী

মুস্তাফা জামান আব্বাসী প্রবন্ধ, অনুবাদ, আত্মজীবনী, উপন্যাস, কাব্যগ্রন্থ এবং রম্য রচনাসহ বিচিত্র সব বিষয়ে প্রায় ৬০টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন, যা বাংলার সাহিত্য ও গবেষণার ভাণ্ডারকে অনন্য মাত্রায় সমৃদ্ধ করেছে।