আজকের পত্রিকা
Search by date :
প্রথম পাতা
মানসিক স্বাস্থ্য সঙ্কটে তরুণ প্রজন্ম
দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ মানুষ কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, যার একটি বড় অংশই তরুণ প্রজন্ম।
‘ওদের ব্রেইন ওয়াশ করা গুলি করে মেরে ফেলেন’
রাতের আঁধারে বন্দলীতলা মাঠের নিস্তব্ধতা ভেঙে গর্জে উঠেছিল রাষ্ট্রীয় অস্ত্র; যে অস্ত্রের দায়িত্ব ছিল নাগরিকের সুরক্ষা দেয়া, তা-ই কেড়ে নিলো তরতাজা দু’টি যুবকের চলার শক্তি। ক্ষতবিক্ষত পায়ে তখন রক্তের আলপনা, আর সেই ক্ষতে যখন নির্মমভাবে লেপে দেয়া হচ্ছিল বালু, তখন ডুকরে কেঁদে উঠেছিল মানবতা। বন্দুকযুদ্ধের সাজানো নাটকের আড়ালে ক্ষমতার এমন এক পৈশাচিক উল্লাসের খতিয়ান গতকাল উন্মোচিত হলো খোদ আদালতের কাঠগড়ায়। যশোর সরকারি এম এম কলেজের দুই ছাত্রনেতাকে পুলিশি হেফাজতে নির্মম নির্যাতন ও পায়ে গুলি করে আজীবনের জন্য পঙ্গু করে দেয়ার সেই অন্ধকার অধ্যায় এবার উপস্থাপন হলো ট্রাইব্যুনালের সামনে।
বহুজাতিক তদন্তের জালে দুই হোটেল ও বৈশ্বিক সম্পদ
বাংলাদেশের পারস্পরিক আইনি সহায়তার আবেদনের পরিপ্রেক্ষিতে সাইপ্রাসের অর্থ পাচারবিরোধী ইউনিটের (মোকাস) অনুরোধে নিকোসিয়ার আদালত এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের যৌথ মালিকানাধীন পারেক্লিশিয়া এলাকার একটি দোতলা বিলাসবহুল আবাসিক ভবন জব্দের আদেশ দেন।
পাঁচ ঝুঁকিতে দেশের ব্যাংকিং খাত
বাংলাদেশের ব্যাংকিং খাত আর্থিক ঝুঁকির একটি উল্লেখযোগ্য উৎস হিসেবে রয়ে গেছে, যা ব্যাংকিং ব্যবস্থার কিছু অংশের সম্পদের গুণগত মান, মূলধনের পর্যাপ্ততা, তারল্য পরিস্থিতি এবং প্রাতিষ্ঠানিক সুশাসনের গুরুতর দুর্বলতাকে প্রতিফলিত করে।
পর্ষদ বাতিলের পর ফিরছে আস্থা, স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংকের কার্যক্রম
উদ্বেগ, গুজব ও নগদ অর্থ উত্তোলনের চাপে বিপর্যস্ত হয়ে পড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিলের পর নগদ অর্থ উত্তোলনের চাপ কমেছে, আবারো মেয়াদি আমানত হিসাব চালু করতে এগিয়ে আসছেন গ্রাহকেরা। একই সাথে অচল হয়ে পড়া এটিএম বুথ ও অনলাইন ব্যাংকিং সেবাও ফের সচল হচ্ছে। ব্যাংকটির কর্মকর্তারা আশা করছেন, এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে আসবে।
শেষের পাতা
বিএসএফের পুশইনের শিকার ৬ মাসের শিশু
প্রচণ্ড রোদে মাথার উপর সামান্য প্লাস্টিক টাঙিয়ে তার নিচে ছয় মাসের শিশুকে নিয়ে অবস্থান করছেন এক দম্পতি। সাথে সেই দম্পতির আরেক শিশু সন্তান রয়েছে যার বয়স আড়াই থেকে তিন বছর। এই দম্পতির সাথে রয়েছে আরো দুই যুবক। স্থানীয়রা জানান, টানা দুই দিন দুই রাত ছয় মাসের শিশুকে নিয়ে খোলা আকাশের নিচে অবস্থানের পর মাথার উপর সামান্য প্লাস্টিক টাঙানো হয়েছে।



























